News update
  • Trump celebrates birthday with Iran deal, White House UFC fight     |     
  • Trump announces Iran deal, ends Hormuz blockade     |     
  • BAB welcomes reform-driven Budget FY2026–27; pledges full support     |     
  • BB provides Tk 2,500cr liquidity support for Islami Bank     |     
  • Ex-IGP Benazir Ahmed arrested in Dubai     |     

শ্রীলংকায় না হলে এশিয়া কাপ আয়োজনের দৌড়ে বাংলাদেশ

গ্রীণওয়াচ ডেস্ক খবর 2022-05-20, 10:25pm




অর্থনৈতিক সঙ্কট ও রাজনৈতিক অস্থিরতায় জর্জরিত শ্রীলংকা। এ কারণেই আগামী আগস্টে নির্ধারিত এশিয়া কাপ ক্রিকেটেন আয়োজনের সুযোগ হারাতে পারে লংকানরা। তবে শ্রীলংকায় এশিয়া কাপ না হলে, সেটি বাংলাদেশে হবার যথেষ্ঠ  সম্ভাবনা রয়েছে। ক্রিকেট.কম প্রকাশিত এক রিপোর্টে এ কথা বলা হয়েছে।
রাজনৈতিক কারণে ভারত-পাকিস্তানের মাটিতে টুনামেন্ট হবার সম্ভাবনা নেই বললেই চলে। পাকিস্তানে হলে রাজনৈতিক কারণে খেলতে রাজি হবে না ভারত। আর তীব্র গরমের কথা চিন্তা করে সংযুক্ত আরব আমিরাত ও ওমানে টুর্নামেন্ট আয়োজন করা কঠিন হয়ে যাবে। তাই সব দিক বিবেচনা করে বাংলাদেশকেই আদর্শ স্থান ভাবছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল(এসিসি)।
এসিসির এক কর্মকর্তা ক্রিকেট.কমকে জানান, ‘এই মুহূর্তে বাংলাদেশই একমাত্র বিকল্প এবং চূড়ান্ত সিদ্বান্ত হবার আগে শ্রীলংকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এসিসি। আগষ্টের শেষ দিকে এবং সেপ্টেম্বরের শুরুতে আরব আমিরাত ম্যাচ আয়োজনের বিকল্প নয়।’
যদি শ্রীলংকা আয়োজন করতে না পারে, তবে ১৫তম আসরের  আয়োজক তৃতীয়বার বদলাবে এশিয়া কাপের। ২০২০ সালে টুর্নামেন্টটি হবার কথা থাকলেও, করোনার কারনে তা স্থগিত করা হয়েছিল। ঐবার আয়োজক ছিল পাকিস্তান। পরে আগামী আগস্টে শ্রীলংকায় আয়োজনের সিদ্বান্ত নেয় এসিসি।
২০২২ সালে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হওয়ায় এশিয়া কাপ আয়োজনের সিদ্বান্ত নেয় এসিসি। তবে শ্রীলংকায় ভয়াবহ আর্থিক সংকটের কারনে সেটি এখন আবারও অনিশ্চয়তার মুখে।
পূর্ব সূচি অনুযায়ী ২৭ আগস্ট থেকে টি-টোয়েন্টি ফরম্যাটে হবার কথা এশিয়া কাপ। যা চলবে ১১ সেপ্টেম্বর পর্যন্ত। তথ্য সূত্র বাসস।