News update
  • PM Orders Comprehensive Earthquake Preparedness Measures     |     
  • Cyclone Murasu to cross Andhra Pradesh coast tonight     |     
  • Wage Board to set RMG workers’ minimum wage soon: Salahuddin     |     
  • Garment workers continue demonstrations in Gazipur, BGB deployed     |     
  • Dhaka ranks 4th in global list of cities with worst air quality     |     

বিদেশি প্রযুক্তির ওপর রাশিয়ার নির্ভরতা অবশ্যই কমাতে হবে : পুতিন

গ্রীণওয়াচ ডেস্ক খবর 2022-05-21, 12:11pm




রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শুক্রবার ‘প্রযুক্তিগত সার্বভৌমত্বের’ আহ্বান জানিয়ে বলেছেন, মস্কো ইউক্রেনে সৈন্য পাঠানোর পর রাশিয়া বারবার সাইবার হামলার শিকার হয়েছে। খবর এএফপি’র।
রাশিয়ার নিরাপত্তা পরিষদের বৈঠক চলাকালে পুতিন বলেন, ‘গত ফেব্রুয়ারিতে ইউক্রেনে মস্কোর সামরিক অভিযান শুরুর পর থেকে দেশে সাইবার হামলার সংখ্যা কয়েক গুণ বেড়ে গেছে।’
পুতিন আরো বলেন, বিভিন্ন দেশ থেকে এসব হামলা চালানো হলেও তা ‘একেবারে সমন্বিতভাবে’ করা হচ্ছে।
টেলিভিশনে প্রচার করা বক্তব্যে তিনি বলেন, হামলাগুলোর লক্ষ্য ‘গুরুত্বপূর্ণ তথ্য অবকাঠামো। এর মধ্যে রয়েছে মিডিয়া, আর্থিক প্রতিষ্ঠান ও সরকারি পোর্টাল।
এক্ষেত্রে পুতিন বলেন, ‘বিদেশি প্রোগ্রাম, কম্পিউটার প্রযুক্তি ও টেলিকমিউনিকেশন সরঞ্জামাদির ব্যবহার নিয়ে সম্মিলিত ঝুঁকি একেবারে কমানো প্রয়োজন।’
তিনি আরো বলেন, ‘আমাদের প্রযুক্তিগত সার্বভৌমত্ব জোরদার করার ক্ষেত্রে সরকারের পক্ষে যতদ্রুত সম্ভব একটি আধুনিক রাশিয়ান মৌলিক ভিত্তি গড়ে তোলা জরুরি হয়ে পড়েছে।’ তথ্য সূত্র বাসস।