News update
  • Rahul, Priyanka Detained Outside Modi Residence     |     
  • Indian Students Resume Protests After Crackdown     |     
  • One year after Milestone tragedy: memories mark a day of grief     |     
  • GP auditor flags Tk 125.80 bn BTRC tax demand as 'unresolved risk'     |     
  • Govt Unveils 2027 Hajj Packages, Cuts Airfare     |     

দুই দিনের সফরে বাংলাদেশে আইসিসি’র চেয়ারম্যান

গ্রীণওয়াচ ডেস্ক খবর 2022-05-23, 7:28am




দুই দিনের সফরে আজ ঢাকা এসে পৌঁছেছেন আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) চেয়ারম্যান গ্রেগ বার্কলে। সফরের প্রথম দিনেই পুর্বাচলে নির্মানাধীন শেখ হাসিনা ক্রিকেট স্টেডিয়াম পরিদর্শন করবেন বার্কলে। 
আগামীকাল মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম পরিদর্শন করেন আইসিসি চেয়ারম্যান। আগামীকাল  মিরপুরে শুরু হওয়া   বাংলাদেশ বনাম শ্রীলংকার মধ্যকার দ্বিতীয় টেস্টের উদ্বোধনী দিনের প্রথম সেশনের খেলা উপভোগ করবেন তিনি। 
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ঢাকায় সৌজন্য সাক্ষাতেরও কথা রয়েছে বার্কলের। একই সঙ্গে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম এবং সেখানকার সুযোগ সুবিধা পরিদর্শনের জন্য সিলেট সফরের কথা রয়েছে আইসিসি চেয়ারম্যানের।
আগামী ২৪ মে সকালে ভারতের কলকাতার উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন বার্কলে। তথ্য সূত্র বাসস।