News update
  • ATM Cash Shortage Hits Dhaka Customers During Eid Break     |     
  • Measles Claims 17 More Lives in 24 Hours     |     
  • Jungle Salimpur RAB, police camp attack; joint operation on     |     
  • Islami Bank Chairman Resigns Amid Internal Pressure     |     
  • Seven-Day Eid Holiday Begins Monday Across Bangladesh     |     

চাকরির নামে কোটি টাকা প্রতারণা, চাকরিচ্যুত সেনাসহ গ্রেফতার ২

গ্রীণওয়াচ ডেস্ক খবর 2026-05-25, 5:13pm

fe4763b43384658337f2c4a8e74606d371cc9a358c242965-80bad0f0f34b87c63efbd526d6d75ead1779707623.jpg




সরকারের উচ্চপদস্থ কর্মকর্তার ভুয়া পরিচয়ে চাকরি বাণিজ্য করে কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে চক্রের প্রধানসহ দুই প্রতারককে গ্রেফতার করেছে র‍্যাব। তাদের একজন চাকরিচ্যুত সেনা সদস্য বলে জানিয়েছে বাহিনীটি।

সোমবার (২৫ মে) সকালে রাজধানীর কেরানীগঞ্জের র‍্যাব ১০-এর সদর দফতরে সংবাদ সম্মেলনে এসব কথা জানান সংস্থাটির অধিনায়ক মোহাম্মদ কামরুজ্জামান।

র‌্যাব জানায়, সরকারের বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তা ও সামরিক বাহিনীর সদস্যদের পরিচয় ব্যবহার করে ছয় বছর ধরে প্রতারণা করে আসছিল তারা। হোয়াটসঅ্যাপে ভুয়া পরিচয়ে অ্যাকাউন্ট খুলে সাধারণ মানুষের সঙ্গে সম্পর্ক গড়ে তুলে চাকরি দেয়ার নামে হাতিয়ে নিয়েছেন এক থেকে দেড় কোটি টাকা।

র‍্যাব-১০ অধিনায়ক মোহাম্মদ কামরুজ্জামান জানান, নরসিংদী সদর থেকে মো. তারেক সরকার ও তার সহযোগী মো. পলাশ কবিরকে ঢাকার সায়েদাবাদ এলাকা থেকে গ্রেফতার করা হয়।