News update
  • Cultivation of Black Baby watermelons on a rooftop in Kalapara     |     
  • Low pressure area on Bay; Maritime ports to hoist cautionary signal 3     |     
  • Nandini killing: Man sentenced to death in Lalmonirhat     |     
  • Four of a Rangpur family killed for objecting to Yaba taking: Police     |     
  • Bangladesh Rise to Highest-Ever Sixth in Test Rankings     |     

অন্তর্বর্তী সরকারের সময়ে সর্বোচ্চ দুর্নীতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী 

গ্রীণওয়াচ ডেস্ক খবর 2026-06-29, 7:34am

img_20260629_073301-8ff8895713a5cff4ce44eec831337ab81782696880.jpg




স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, অন্তর্বর্তী সরকারের সময়ে সর্বোচ্চ দুর্নীতি হয়েছে। তিনি বলেন, এসব কথা আমি বলছি না গণমাধ্যম বলেছে। 

রোববার (২৮ জুন) জাতীয় সংসদে বাজেট অধিবেশনে এ কথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অন্তর্বর্তী সরকারের সময় যমুনার অন্দরে আর কিনারে হওয়া ভয়াবহ দুর্নীতির তদন্ত করতে দুদককে নির্দেশ দিতে প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানাচ্ছি।

তিনি বলেন, টিআইবি কয়েকদিন আগে একটা রিপোর্ট করেছে ‘সর্বোচ্চ দুর্নীতি হয়েছে’ অন্তর্বর্তী সরকারের সময়ে। এসব কথা আমি বলছি না গণমাধ্যম বলেছে। এই একটা অস্থির সময় পার করে আমাদের নির্বাচন আদায় করতে হয়েছে। হ্যাঁ এজন্য নির্বাচন ও জাতীয় স্বার্থে জুলাই সনদে আমরা সই করেছি।

সালাহউদ্দিন আহমদ বলেন, জাতির স্বার্থে নির্বাচনের জন্য একমত না হলেও অনেক কিছু মানার কথা বলতে হয়েছে। যারা নির্বাচন বানচাল করতে চান, ৫ বছর থেকে যেতে চেয়েছিলেন, তাদের কথাও তো মাথায় রাখতে হয়েছে।

এছাড়া বাজেটকে জনবান্ধব উল্লেখ করে তিনি বলেন, এবার বাজেট দেওয়ার আগে-পরে কোনো নিত্যপণ্যের দাম বাড়েনি। 

৬ মাসের মধ্যে বাজেটের ইতিবাচক প্রভাব সবাই দেখতে পারবে বলে আশা প্রকাশ করেন স্বরাষ্ট্রমন্ত্রী।