News update
  • Govt eyes 3,000-4,000MW solar power addition to grid before next summer: PM     |     
  • Dhaka Ranks Fifth Among World’s Most Polluted Cities on Tuesday      |     
  • Protests Disrupt Production at 681 Factories Across Bangladesh     |     
  • LPG Price Hike Fuels Fears of Tk 2,500 Cylinder Cost     |     
  • Consumers face fresh burden as 12kg LPG cylinder price rises to Tk 2,060     |     

মিরপুরে আন্দোলনের মধ্যে এক পুলিশ সদস্যের ওপর হামলা

গ্রীণওয়াচ ডেস্ক খবর 2026-11-03, 4:19pm

mirpur_11-11264e41df22086d72e95b158cfc09471793701161.jpg




ঢাকার মিরপুরে মজুরি বৃদ্ধির আন্দোলনের মধ্যে এক পুলিশ সদস্যকে মারধরের ঘটনা ঘটেছে। ওই হামলার একটি ভিডিও সামজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরেছে।

আজ মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল ১১টার দিকে কালশী রোডে এ হামলার ঘটনা ঘটে।

ভিডিওতে দেখা যায়, এক পুলিশ সদস্যকে লাঠি দিয়ে বেধড়ক পেটাচ্ছেন কয়েকজন। কয়েকজন আবার হামলাকারীদের নিবৃত্ত করার চেষ্টা করছেন।

এ বিষয়ে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন বলেন, মিরপুর ১১ থেকে যখন শ্রমিকদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করা হয়েছে, তখন তারা কালশীর দিকে সরে যায়। সেই সময় পল্লবী থানা থেকে পুলিশ সদস্যরা মিরপুর-১১ এর দিকে আসছিল। দলছুট অবস্থায় পেয়ে তার ওপর  হামলা চালানো হয়।

এর আগে সকাল সাড়ে ১০টার দিকে মিরপুর ১১ মেট্রো স্টেশনের নিচে পোশাক শ্রমিক ও পুলিশের মধ্যে সংঘর্ষ বাধে।

এদিন সকাল থেকে পল্লবীর শিল্প এলাকায় কয়েক হাজার শ্রমিক বিভিন্ন পোশাক কারখানার সামনে অবস্থান নেন। সে সময় তাদের হাতে লাঠিসোঁটা দেখা গেছে।

এরপর শ্রমিকরা সড়কে নেমে এলে পুলিশ তাদের বাধা দেয়। তখন শ্রমিকরা উত্তেজিত হয়ে পুলিশের দিকে ইটপাটকেল ছুড়তে থাকেন। মিরপুর ১১ মেট্রো স্টেশনের নিচে সংঘর্ষ চলায় এ স্টেশনের ভেতরে আটকা পড়েন বহু যাত্রী। এর মধ্যে পূরবী শিল্প এলাকার বিভিন্ন গলি থেকে অন্তত পাঁচজনকে আটক করে পুলিশ। আটক ব্যক্তিরা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সদস্য বলে দাবি পুলিশের।