News update
  • Glacial collapse cause mudslide-flood on China Nepal borders     |     
  • Death toll rises in Nepal-China border disaster, new flood looms     |     
  • Two-day Sultan Festival begins in Narail     |     
  • Pakistan Welcomes Bangladesh’s Interest in Makkah Pact     |     

কলাপাড়ায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন

খবর 2026-07-06, 11:29pm

national-rural-development-day-celebrated-in-kalapara-c79aaf6780354ffa2ffa3a2de56f096f1783358968.jpg

National Rural Development Day celebrated in Kalapara.



পটুয়াখালী: "উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ" প্রতিপাদ্য নিয়ে পটুয়াখালীর কলাপাড়ায় প্রথমবারের মতো জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড এর  উদ্যোগে দিবসটির প্রতিপাদ্য নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

উপজেলা নির্বাহী উপজেলার মো. আরিফুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপি'র সভাপতি হাজী হুমায়ূন  সিকদার।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পল্লী উন্নয়ন কর্মকর্তা মাহবুবা বেগম, সমবায় অফিসার আব্বাস উদ্দিন,  উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মোকছেদুল আলম, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. আরাফাত হোসেন, কলাপাড়া পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) চেয়ারম্যান ফোরকান তালুকদার সহ বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা। সভায় প্রান্তিক পর্যায়ের কৃষক-কৃষানীসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশগ্রহন করেন। 

সভায় বক্তারা টেকসই ও উন্নত বাংলাদেশ গড়তে গ্রামীণ অর্থনীতি, কৃষি, যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা, স্বাস্থ্য সহ তথ্যপ্রযুক্তির সহজলভ্যতা নিশ্চিতে সরকারকে আরও কার্যকরী পদক্ষেপ নেয়ার আহ্বান জানান। 

এর আগে উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এসে শেষ হয়।

অনুষ্ঠান শেষে বিআরডিবির আওতাধীন সুফলভোগী  সদস্যের মাঝে ঋণ ও কিশোরী সদস্যের মাঝে সঞ্চয় প্রণোদনার চেক বিতরণ করা হয়। এছাড়া সমবায়ী সফলভোগী সদস্যের মাঝে গাছের চারা বিতরন করা হয়। - গোফরান পলাশ