News update
  • HSC Results 2026 Published, Pass Rate Stands at 52.12%     |     
  • Nations Agree to Revive Efforts to Meet 2030 Nature Goals     |     
  • Dhaka Among World’s 15 Most Polluted Cities on Saturday     |     
  • Over 12.70 lakh candidates await HSC, equivalent exam results     |     
  • AI changing the way we think. Will we notice in time     |     

ঝিনাইদহে আরো ৬টি অনিবন্ধিত মেডিকেল সেন্টারে তালা

ঝিনাইদহ প্রতিনিধি খবর 2022-05-29, 7:27am




ঝিনাইদহের শৈলকুপায় অভিযান চালিয়ে ৬টি অনিবন্ধিত প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনোস্টিক সেন্টার বন্ধ করে দিয়েছে স্বাস্থ্য বিভাগ।

শনিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলা অভিযানে উপজেলার কবিরপুর, হাটফাজিলপুর ও লাঙ্গলবাধ এলাকায়  এ অভিযান চালানো হয়।

এসময় প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার পরিচালনার জন্য স্বাস্থ্য অধিদপ্তরের শর্তাবলি পূরণ না করায় ২টি ক্লিনিক ও ৪ ডায়াগনস্টিক সেন্টার কে বন্ধ ঘোষণা করে সিলগালা করে দেওয়া হয়।

অভিযানে কবিরপুর এলাকার সিটি ডায়াগনস্টিক সেন্টার, হাটফাজিলপুরের অর্পন ডায়াগনস্টিক সেন্টার ও লালন শাহ ক্লিনিক এন্ড ডায়াগনোস্টিক সেন্টার এবং লাঙ্গলবাধ এলাকার মা কেয়ার প্রাইভেট হাসপাতাল এন্ড ডায়াগনোস্টিক সেন্টারে তালা লাগিয়ে সিলগালা করে দেওয়া হয়।

অভিযানে নেতৃত্ব দেন শৈলকুপা উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা(ভারপ্রাপ্ত) ডা. শাহনেওয়াজ ইবনে কাশেম। এসময় উপস্থিত ছিলেন শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. সুজায়েত হোসেন, স্যানিটারি ইন্সপেক্টর ওয়াহিদুজ্জামান মিয়া ও পুলিশ সদস্যবৃন্দ।