News update
  • Spend every penny of public money in national interest, PM orders officials     |     
  • PM Seeks Marubeni Investment in AI Data Centre, KAFCO     |     
  • Global trade reaches record $35 trillion despite conflicts     |     
  • Attack on Riyadh airport kills 12, injures over 300: Saudi     |     
  • Dhaka ranks 6th most polluted city     |     

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা

গ্রীণওয়াচ ডেস্ক খবর 2026-08-06, 4:43pm

img_20260806_163711-a35d5cb340a723ef0dacaaf55136eeec1786012995.jpg




রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার (৫ আগস্ট) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সংবাদ সম্মেলনে তফসিল ঘোষণা করেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ।

তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিল ১৩ আগস্ট ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। মনোনয়নপত্র বাছাইয়ের দিন  ১৬ আগস্ট।

প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৮ অগাস্ট। ২০ আগস্ট দুপুর ২টা থেকে ৫টা সংসদ অধিবেশন কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

এর আগে ত্রয়োদশ সংসদের সদস্যদের নাম সংবলিত রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার তালিকা নির্বাচন কমিশন পাঠায় সংসদ সচিবালয়।

গুরুতর অসুস্থতার কথা জানিয়ে গত ২৪ জুলাই বিকেলে রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন মো. সাহাবুদ্দিন। 

সংবিধানের নিয়ম অনুযায়ী, পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। আর সে পর্যন্ত স্পিকারের দায়িত্ব সামলাচ্ছেন ডেপুটি স্পিকার কায়সার কামাল।