News update
  • Journalism’s main task is to question power: Swapon     |     
  • Rohingya Crisis: Global Community Urges Long-Term Strategy     |     
  • PM Orders Study on Restoring Universal Stipends for Girls     |     
  • President urges KSA to make hajj more convenient for Bangladeshi pilgrims     |     
  • Second Teesta Bridge: Costly shortcut that heavy vehicles cannot take     |     

কোটচাঁদপুরে ২ মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে স্ত্রী নিহত

ঝিনাইদহ প্রতিনিধি খবর 2023-02-25, 12:03am

jhenidah-acciden-02-3b7b7b89c65828c3591de5f493dae2851677261803.jpg




ঝিনাইদহে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক মহিলা নিহত হওয়ার ঘটনা ঘটেছে। আজ শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে কোটচাঁদপুর উপজেলার ফায়ার স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।  

নিহত মহিমা বেগম (৬০) একই উপজেলার বলুহর ইউনিয়নের কাগমারী গ্রামের আলী কদরের স্ত্রী।  এ ঘটনায় আহত হয়েছেন তিন আরোহী।

আহতরা হলেন- মিকাইল হোসেন, আলমগীর হোসেন ও নিহত মহিমার স্বামী আলী কদর।

স্থানীয়রা জানান, বিকেলে কোটচাঁদপুর-মহেশপুর সড়কের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সামনে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে হতাহতের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক রাজিয়া সুলতানা ডানা জানান, দুর্ঘটনায় চারজনকে হাসপাতালে আনা হয়। এদের মধ্যে মাহিমা ও আলী কদরের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের যশোর হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে পথে মহিমার মৃত্যু হয়।

এ ব্যাপারে কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈন উদ্দিন বলেন, এ ঘটনায় কোটচাঁদপুর থানায় অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।