News update
  • PM urges Malayasia to recruit more Bangladeshi workers     |     
  • PM Urges Malaysia to Recruit More Bangladeshi Workers     |     
  • GK irrigation pump station being redesigned as Ganges water levels fall     |     
  • PM to visit India when atmosphere turns conducive: Humaiun Kobir     |     
  • PM set to embark on maiden overseas tour with Malaysia visit Sunday     |     

তেজকুনি পাড়া বস্তির আগুন নিয়ন্ত্রণে

গ্রীণওয়াচ ডেস্ক খবর 2023-03-14, 8:22am

image-82573-1678729818-1-8f53d12fb2641343771c2943cc8a6f701678760550.jpg




রাজধানীর  তেজগাঁওয়ের তেজকুনি পাড়া  বস্তির  আগুন নিয়ন্ত্রণে এসেছে। 

আজ সোমবার রাত সাড়ে ১০টায় "দি লাইফ সেভিং ফোর্স বাহিনী"র সদর দপ্তরের ডিউটি অফিসার মো. এরশাদ  হোসাইন জানান,  আগুন নিয়ন্ত্রণে আনতে ১২টি  ইউনিট কাজ করেছে।

তিনি জানান, রাত ৮টার দিকে তেজগাঁও থানার তেজকুনি পাড়া বস্তিতে এ অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে। পরে ১২টি ইউনিটের চেষ্টায় রাত ১০টার পর আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।  প্রাথমিকভাবে আগুন লাগার কারণ এখনও পর্যন্ত জানা যায়নি। 

শেষ খবর পাওয়া পর্যন্ত হতাহতের কোন ঘটনা ঘটেনি এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি বলে জানান ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা। তথ্য সূত্র বাসস।