News update
  • China's submarine-launched ballistic missile test sparks concern across Pacific     |     
  • Jamuna bank erosion worsens in Sirajganj; devours homes, cropland     |     
  • Belgium beats US 4-1 to reach World Cup quarterfinals     |     
  • Merino Sends Spain Through, Ends Ronaldo's World Cup     |     
  • নিম্নচাপ: কলাপাড়া উপকূলে বৃষ্টিপাত, পায়রা বন্দরে ০৩ নম্বর সতর্ক সংকেত     |     

ঢাকার দূতাবাস বন্ধ করল উত্তর কোরিয়া

গ্রীণওয়াচ ডেক্স খবর 2023-11-27, 11:51am

resize-350x230x0x0-image-249529-1701053941-d796a504180facac1f01f292ef4d8c631701064290.jpg




ঢাকায় অবস্থিত দূতাবাস বন্ধ করে‌ দিয়েছে উত্তর কো‌রিয়া। চলতি নভেম্বরের তৃতীয় সপ্তাহে দেশেটির রাষ্ট্রদূত পার্ক সুং ইয়ুপ ঢাকা ত্যাগ করেছেন।

এখন থেকে দিল্লিতে অবস্থিত দেশটির দূতাবাস বাংলাদেশে তাদের স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়গুলো দেখভাল করবে। রোববার (২৬ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ তথ‌্য জানা গেছে।

মন্ত্রণালয়ের এক‌টি সূত্র জানায়, এ মাসেই ঢাকায় দূতাবাস বন্ধ করেছে উত্তর কো‌রিয়া। ইতোমধ্যে উত্তর কোরিয়ার রাষ্ট্রদূত পার্ক সুং ইয়ুপ ঢাকা ছেড়ে গেছেন। তবে দেশটি দ্রুত বাংলাদেশে পুনরায় দূতাবাস চালু করবে।

পূর্ব এশিয়ার এই দেশটিতে বাংলাদেশের কোনো দূতাবাস নেই। চীনের বেইজিংয়ে অবস্থিত বাংলাদেশ দূতাবাস উত্তর কোরিয়ার সঙ্গে সম্পর্কের বিষয়গুলো দেখভাল করে থাকে।

আর্থিক সংকটে থাকা উত্তর কোরিয়া এই অঞ্চলের নেপাল ও বিশ্বের আরও কয়েকটি দেশে নিজেদের দূতাবাস বন্ধ করে দিয়েছে বলে বেইজিং ও ঢাকার দুটি কূটনৈতিক সূত্র জানায়। তথ্য সূত্র আরটিভি নিউজ।