News update
  • REHAB president's post declared vacant over loan default     |     
  • China criticises idea it is in 'malicious competition' over AI     |     
  • UP elections to be held in 7 phases, 1st phase on Nov 12     |     
  • Govt Launches Major Plan to Combat Pollution in Dhaka Rivers      |     
  • New warnings about risks of AI to humanity revive the debate     |     

যেখানে দুর্নীতি সেখানেই ফেসবুক লাইভ করবেন : ব্যারিস্টার সুমন

গ্রীণওয়াচ ডেস্ক খবর 2024-01-27, 9:13am

ghfhdfhg-3fc47fc43930f523ee9c3b035297c37a1706325200.jpg




যুবসমাজের উদ্দেশে হবিগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন বলেছেন, যেখানে দুর্নীতি হবে সেখান থেকেই আপনারা ফেসবুকে লাইভ করে প্রতিবাদ জানাবেন। সবাইকে একত্রিত হয়ে দুর্নীতিকে বিদায় করতে হবে।

শুক্রবার (২৬ জানুয়ারি) বিকেলে মৌলভীবাজারের জুড়ী উপজেলার রতনা চা বাগান সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত প্রীতি ফুটবল ম্যাচের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ব্যারিস্টার সুমন বলেন, কারও এলাকায় রাস্তার কাজে যদি বিটুমিন কম দেওয়া হয় আপনারা আপনাদের এমপিকে জানানোর জন্য লাইভ করবেন। এমপিকে বলবেন, আপনাদের রাস্তায় কাটিং কাটিং চলতেছে। তাতে যদি কাজ না হয় তাহলে আমাকে জানাবেন। আমি আপনাদের এমপির সঙ্গে কথা বলব।

তিনি আরও বলেন, আমি এমপি হয়েছি চুনারুঘাট ও মাধবপুরের মানুষের ভোটে। কিন্তু ফুটবলের জন্য আমি সারাদেশের মানুষের। খেলা সংক্রান্ত যেকোনো বিষয়ে আমি সবার সঙ্গে থাকব। আমি আমাদের দেশে এমন একটা ফুটবল দল চাই যারা হেসেখেলে জয় করতে পারবে। ৯০ দশকের মতো এমন খেলোয়াড় তৈরি করতে হবে যারা সাফ ফুটবলে জয়ী হয়েছিল।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জুড়ী উপজেলার ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাস, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহাব উদ্দিন লেমন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শেখরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল রানা প্রমুখ।