News update
  • Sri Lanka urges Pakistan to reconsider India match     |     
  • Centre of World Cup storm Mustafizur lands PSL deal with Lahore     |     
  • BNP and Jamaat election camps vandalized in Gazipur     |     
  • Dhaka requests UN rights office investigation into Hadi murder     |     
  • Bangladesh establishes formal diplomatic ties with Grenada     |     

যুক্তরাষ্ট্র বি-৫২ বোমারু বিমান মোতায়েন করেছে ব্রিটেনে

গ্রীণওয়াচ ডেস্কঃ খবর 2022-02-11, 4:05pm




মার্কিন বিমান বাহিনী বৃহস্পতিবার এক ঘোষণায় বলেছে, ইউক্রেন নিয়ে ন্যাটো ব্লক ও রাশিয়ার ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই নির্ধারিত ন্যাটো মহড়ায় যোগ দিতে বি-৫২ কৌশলগত বোমারু বিমান মোতায়েন করেছে দেশটি। এই বোমারু বিমানের  একটি সেট ব্রিটেনে অবতরণ করেছে। 

ইউরোপে মার্কিন বিমান বাহিনীর কমান্ড এক বিবৃতিতে বলেছে, নর্থ ডাকোটা-ভিত্তিক বিমান, সহায়তা সরঞ্জাম এবং বিমান সেনাদের নিয়ে লন্ডনের ১৫০ কিলোমিটার (৯০ মাইল) পশ্চিমে ফেয়ারফোর্ডে রয়েল এয়ার ফোর্স বিমান ঘাঁটিতে অবতরণ করেছে।

এই মহড়ায় কয়টি মার্কিন বিমান অংশ নেবে, এ বিষয়ে  নির্দিষ্ট করে কিছু বলা হয়নি। বিবৃতিতে বলা হয়, ‘দীর্ঘ পরিকল্পিত’ বোম্বার টাস্ক ফোর্স মিশনের লক্ষ্য হচ্ছে মিত্রদের মধ্যে ‘সহযোগিতা ও অপারেশনাল সক্ষমতা এবং আন্ত:ক্রিয়াশীলতা’ জোরদার করা। 

এতে বলা হয়, বোমারু বিমান মোতায়েন আমাদের সম্মিলিত নিরাপত্তা ও সার্বভৌমত্ব বজায় রাখার জন্য ন্যাটো মিত্র ও জোট অংশীদারদের প্রতি যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতিকে শক্তিশালী করেছে।

ওাশিয়া তার প্রতিবেশী পশ্চিমা-পন্থ’ী ইউক্রেন আক্রমন করার পরিকল্পনা নিয়ে দেশটির সীমান্তে হাজার হাজার সৈন্য সমাবেশ করছে, এমন খবরের মধ্যে এই বোমারু বিমান মোতায়েন করা হলো।

এদিকে মার্কিন নৌবাহিনী বৃহস্পতিবার বলেছে, তারা তাদের চারটি ডেস্ট্রয়ার গত মাসে ষষ্ঠ নৌবহরের অধীনে মহড়ায় অংশ নেয়ার জন্য ভূমধ্যসাগরে মোতায়েন করেছে। সূত্রঃ বাসস।