News update
  • Disaster Risk Reduction Fair and Field Drill held in Kalapara     |     
  • Dhaka’s air ‘unhealthy’, ranks 10th globally on Sunday morning     |     
  • Malaysian PM postpones planned visit to Bangladesh, Thailand     |     
  • PM stresses skills-based, tech-driven higher education to tackle unemployment     |     
  • Multilateralism Needs a New Deal, Can Anyone Deliver it?     |     

কলাপাড়ায় দুর্যোগ ঝুঁকি হ্রাস মেলা ও মাঠ মহড়া অনুষ্ঠিত

বিপর্যয় 2026-11-29, 10:58am

disaster-preparedness-drill-in-kalapara-on-saturday-28-november-2026-b6c0799a26765ca487343eb9735a29751795928351.jpg

Disaster preparedness drill in Kalapara on Saturday 28 November 2026.



পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়ায় জলবায়ু সহনশীলতা জোরদারের লক্ষ্যে দুর্যোগ ঝুঁকি হ্রাস মেলা ও জনসচেতনতামূলক মাঠ মহড়া অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বেলা ১১টায় উপজেলা প্রশাসন মাঠে পায়রা ও বেলুন উড়িয়ে এ অনুষ্ঠানের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব এবিএম মোশাররফ হোসেন। 

এসময় কলাপাড়া ইউএনও মো. আরিফুজ্জামান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মোকছেদুল আলম, সিপিপি'র সহকারী পরিচালক মো. আসাদুজ্জামান খান, ওসি মো. নজরুল ইসলাম, উপজেলা বিএনপি'র সভাপতি হাজী হুমায়ুন সিকদার, পৌর বিএনপির সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সি,  বেসরকারী সংস্থা জাগো নারী'র প্রধান নির্বাহী হোসনে আরা হাসি প্রমূখ উপস্থিত ছিলেন। 

পরে ফায়ার সার্ভিস ও সিপিপি সদস্যদের অংশগ্রহনে অনুষ্ঠিত মহড়ায় ঘূর্ণিঝড়সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে উপকূলীয় জনপদে সম্ভাব্য ক্ষয়ক্ষতি, উদ্ধার তৎপরতা এবং জানমাল রক্ষায় করণীয় বিষয়গুলো তুলে ধরা হয়। পাশাপাশি দুর্যোগকালীন পরিস্থিতি মোকাবিলায় সাধারণ মানুষের করণীয় সম্পর্কে বাস্তবভিত্তিক ধারণা দেওয়া হয়। 

মেলায় দুর্যোগ ব্যবস্থাপনা, উদ্ধার তৎপরতা ও জরুরি সেবা সম্পর্কে ধারণা দিতে বিভিন্ন সরকারি ও স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের পক্ষ থেকে ১৫ টি স্টল দেয়া হয়। এসব স্টলে দুর্যোগ মোকাবিলায় ব্যবহৃত সরঞ্জাম ও প্রয়োজনীয় প্রস্তুতি সম্পর্কে দর্শনার্থীদের অবহিত করা হয়। 

বেসরকারী উন্নয়ন সংস্থা জাগো নারী ও কেয়ার বাংলাদেশ এ অনুষ্ঠানের আয়োজন করলেও তাদের ইভেন্ট ম্যানেজমেন্ট ব্যয়ের অর্থ নিয়ে তসরুপের গুঞ্জন ওঠে। - গোফরান পলাশ