News update
  • New warnings about risks of AI to humanity revive the debate     |     
  • Boosting corporate part in capital market urged in Ctg meet     |     
  • Oil Prices Rise Above $107 as Mideast Supply Fears Grow      |     
  • Over 12 tonnes Indian Hilsa enters Bangladesh thru Benapole     |     
  • From the Frontline: Wishing for a "more boring" year     |     

বাস, ট্রেন ও মেট্রোরেল চলাচল নিয়ে যা জানা গেল

গ্রীণওয়াচ ডেস্ক খবর 2024-07-24, 8:00am




কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতার কারণে বাস, ট্রেন ও মেট্রোরেল বন্ধ রয়েছে। জানা গেছে, কারফিউ শিথিল থাকা অবস্থায় বুধবার চলবে দূরপাল্লার বাস। তবে রাজধানীর অভ্যন্তরীণ রুটে লোকাল বাস চলবে কিনা, সেই সিদ্ধান্ত নেবে কোম্পানিগুলো।

মঙ্গলবার (২৩ জুলাই) এ তথ্য নিশ্চিত করেছেন সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ।

সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ জানিয়েছেন, বুধবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে। সেই সময়ে দূরপাল্লার বাস চালাতে মহাখালী ও সায়েদাবাদ টার্মিনালে বলা হয়েছে। অভ্যন্তরীণ রুটের বাসের বিষয়ে তিনি বলেছেন, কোম্পানিগুলো চাইলে কারফিউর নিয়ম মেনে চালাতে পারবে।

ট্রেন কবে চলবে এ বিষয়ে রেলওয়ের পরিচালক নাহিদ হাসান খান বলেন, ‘এ বিষয়ে এখন পর্যন্ত সিদ্ধান্ত নেই। সরকারের নির্দেশনা সাপেক্ষে ট্রেন চালু হবে।’

মেট্রোরেলের নির্মাণ এবং পরিচালনার দায়িত্বে থাকা সরকারি কোম্পানি ডিএমটিসিএল সূত্র জানিয়েছে, কারফিউ উঠে যাওয়ার পর নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক হলে তবেই চলবে ট্রেন।

এর আগে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে ব্যাপক সংঘাত ও প্রাণহানিতে নিরাপত্তা শঙ্কায় গত শনিবার মধ্যরাত থেকে দেশজুড়ে কারফিউ চলছে। তবে বৃহস্পতিবার থেকেই বন্ধ রয়েছে দূরপাল্লার বাস। এর আগের দিন দুপুর থেকে ঢাকার কমলাপুর থেকে বন্ধ রয়েছে ট্রেন চলাচল। গত বৃহস্পতিবার বিকেল থেকে বন্ধ রয়েছে মেট্রোরেল। আরটিভি