News update
  • Energy prices surge to highest in 4 years as conflict spreads     |     
  • 16 DIGs Among 17 Police Officials Sent on Retirement     |     
  • Remittance Hits $3.12b in April, Continues Uptrend     |     
  • Exports Jump 33% in April, Ending Months of Decline     |     
  • Over 1.23cr sacrificial animals ready for Qurbani: Minister     |     

ঢাকায় পৌঁছেছেন ড. মুহাম্মদ ইউনূস

গ্রীণওয়াচ ডেস্ক খবর 2024-08-08, 2:33pm

dr-yunus-1024x576-4e1f3b3faa9233341534338cc1ad924a1723106007.jpg




নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস ঢাকায় পৌঁছেছেন।

বৃহস্পতিবার (৮ আগস্ট) দুপুর ২টা ১০ মিনিটে এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি।

এর আগে, বুধবার (৭ আগস্ট) তিনি ফ্রান্সের রাজধানী প্যারিসের চার্লস দ্য গল বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন। এ সময় তাকে ফ্রান্সের বিশেষ বাহিনীর সদস্যরা কড়া নিরাপত্তা দেন।

ইউনূস সেন্টার থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল, ড. মুহাম্মদ ইউনূস বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশে ফিরবেন।

অলিম্পিক কমিটির আমন্ত্রণে বিশেষ অতিথি হিসেবে প্যারিসে গিয়েছিলেন ড. ইউনূস। সেখানে তিনি চিকিৎসা নিয়েছেন, একটি ছোট অস্ত্রোপচারও হয়েছে।

এর আগে, মঙ্গলবার (৬ আগস্ট) ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের শপথ অনুষ্ঠান আজ (৮ আগস্ট) রাত ৮টায় অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। আরটিভি নিউজ।