News update
  • November 7 Declared a Public Holiday Every Year     |     
  • LPG Shortage, Overcharging Hit Consumers Across Dhaka     |     
  • Energy, investment, Rohingya issue to top Bangladesh-Indonesia talks      |     
  • Japan Remains Bangladesh’s Trusted Development Partner: Envoy     |     
  • Dhaka ranks world’s second most polluted city this morning      |     

পররাষ্ট্র মন্ত্রী ড. মোমেন কাল জামার্নী ও ফ্রান্স সফরে যাচ্ছেন

খবর 2022-02-16, 10:44pm




পররাষ্ট্র মন্ত্রী এ.কে আবদুল মোমেন পৃথক নিরাপত্তা সহযোগিতা বিষয়ক সম্মেলনে যোগ দিতে পশ্চিম ইউরোপীয় দুটি দেশ যথাক্রমে জামার্নী এবং ফ্রান্স সফরে আগামীকাল সকালে ঢাকা ত্যাগ করবেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র আজ বাসসকে জানান, পররাষ্ট্র মন্ত্রী ড. মোমেন আগামী ১৮ থেকে ২০ ফেব্রুয়ারি জামার্নীতে অনুষ্ঠিতব্য ৫৮তম মিউনিক নিরাপত্তা সম্মেলনে যোগ দিবেন।

মিউনিক নিরাপত্তা সম্মেলন গত চার দশক ধরে আন্তর্জাতিক নিরাপত্তা নীতি বিষয়ক সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সর্বাধিক গুরুত্বপূর্ণ একটি স্বাধীন ফোরাম হিসাবে কাজ করছে।

ড. মোমেন ২১ ফেব্রুয়ারি প্যারিসের উদ্দেশ্যে মিউনিক ত্যাগ করবেন এবং আগামী ২২ ফেব্রুয়ারি সেখানে অনুষ্ঠিতব্য -প্যাসিফিক সহযোগিতা বিষয়ক মন্ত্রি পর্যায়ের ফোরাম বৈঠকে যোগ দিবেন। ইউরোপীয় কাউন্সিলের সভাপতি হিসেবে এই বৈঠকের স্বাগতিক দেশ ফ্রান্স। ইউরোপোল ইউনিয়নের পররাষ্ট্র বিষয়ক ও নিরাপত্তা নীতি সংক্রান্ত উচ্চ পর্যায়ের  প্রতিনিধি ছাড়াও এই বৈঠকে যোগ দিতে ৩০টি ইন্দো-প্যাসিফিক দেশের   পররাষ্ট্রমন্ত্রীদের আমন্ত্রন জানানো হয়েছে।