News update
  • Israel Strikes Tehran with US Support Amid Nuclear Tensions     |     
  • India Sees 9% Drop in Foreign Tourists as Bangladesh Visits Plunge     |     
  • Dhaka Urges Restraint in Pakistan-Afghan War     |     
  • Guterres Urges Action on Safe Migration Pact     |     
  • OpenAI Raises $110B in Amazon-Led Funding     |     

ঈদের জামাতে আসিফ মাহমুদের আলাদা কাতারে দাঁড়ানোর কারণ জানা গেল

গ্রীণওয়াচ ডেস্ক খবর 2025-04-01, 7:27am

erwer33-323ccc5257be753d1d010aae8bab45f51743470832.jpg

সোমবার (৩১ মার্চ) পুরানো বাণিজ্য মেলার মাঠে ঈদুল ফিতরের নামাজ আদায় করছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। ছবি: ভিডিও থেকে নেয়া



ঈদুল ফিতরের জামাতে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের আলাদা কাতারে দাঁড়িয়ে নামাজ আদায়ের ছবি এবং ভিডিও নিয়ে সোশ্যাল মিডিয়ায় উঠেছে আলোচনা-সমালোচনার ঝড়।

সোমবার (৩১ মার্চ) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের পাশে পুরানো বাণিজ্য মেলার মাঠে ঈদুল ফিতরের নামাজ আদায় করেন তিনি।

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওতে দেখা যায়, ইমামের ঠিক পেছনের কাতারে দাঁড়িয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা। ওই কাতারে আর কাউকে দেখা যাচ্ছে না। এতেই আলোচনার সূত্রপাত।

জানা যায়, জামাতে ইমামতি করেন কারি গোলাম মোস্তফা এবং বিকল্প ইমাম হিসেবে সঙ্গে ছিলেন মুফতি জুবাইর আহমদ আল-আযহারী।

এ-সংক্রান্ত একটি লাইভ ভিডিও বিশ্লেষণ করে দেখতে পায়, আসিফ মাহমুদ শুরুতে অন্য মুসল্লিদের সঙ্গে প্রথম কাতারেই দাঁড়িয়েছিলেন। নামাজ শুরুর আগে ইমাম সাহেব নামাজের জন্য সবাইকে দাঁড়াতে বলেন। বিকল্প ইমাম মুফতি জুবাইর আহমদ আল-আযহারী তখন ইমামের হাতের ডান পাশে একটু পেছনে দাঁড়ান। মাইকে প্রথম কাতার থেকে যে কোনো একজনকে ইমামের বাঁ-পাশে একটু পেছনে দাঁড়ানোর আহ্বান জানানো হয়৷ কয়েকজনের পরামর্শে আসিফ মাহমুদ সামনে এসে দাঁড়ান।

ভিডিও দেখে এটা নিশ্চিত হওয়া গেছে যে, উপদেষ্টা আসিফ শুরুতেই নতুন কাতারটিতে এসে দাঁড়াননি। ইমামের আহ্বানে এবং পরবর্তীতে অন্যদের পরামর্শে এসে দাঁড়ান।

এ বিষয়ে মুফতি জুবাইর আহমদ আল-আযহারী গণমাধ্যমকে জানান, ‘ইমাম সাহেবের সঙ্গে বিকল্প ইমাম দাঁড়াবেন। এক পাশে দাঁড়ালে অন্য পাশে খালি থাকে। পেছনে জায়গা হচ্ছিল না বিধায় সামনে আরেকজন আসতে হয়। তখন প্রশাসক মহোদয় উপদেষ্টা মহোদয়কে সামনে আসার অনুরোধ করেন। উনি সামনে আসেন।’  সময় সংবাদ