News update
  • Japan Remains Bangladesh’s Trusted Development Partner: Envoy     |     
  • Dhaka ranks world’s second most polluted city this morning      |     
  • Dhaka ranks world’s second most polluted city on Monday     |     

যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে পরশ সপরিবারে করোনা আক্রান্ত

গ্রীণওয়াচ ডেস্ক খবর 2022-05-01, 8:49am




বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও তার সহধর্মিণী অ্যাডভোকেট নাহিদ সুলতানা যূথী করোনায় আক্রান্ত হয়েছেন।

শনিবার (৩০ এপ্রিল) দিবাগত রাতে গণমাধ্যমে পাঠানো যুবলীগের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়৷

বিজ্ঞপ্তি বলা হয়, বর্তমানে ডাক্তারের পরামর্শে তারা নিজ বাসায় আইসোলেশনে আছেন। তারা সব স্তরের নেতাকর্মী ও দেশবাসীর কাছে রোগ মুক্তির জন্য দোয়া প্রার্থনা করেছেন।

এদিকে এক বিবৃতিতে বাংলাদেশ আওয়ামী যুবলীগ সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল সংগঠনের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ সপরিবারে করোনায় আক্রান্ত হওয়ায় তার ও পরিবারের সদস্যদের রোগ মুক্তির জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। যুবলীগ চেয়ারম্যান ও পরিবারের সদস্যদের দ্রুত সুস্থ্যতার জন্য দেশব্যাপী সব মসজিদে দোয়া ও মন্দির, গীর্জা এবং প্যাগোডাসহ অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে প্রার্থনা সভার আয়োজন করার জন্য নেতাকর্মীদের অনুরোধ জানিয়েছেন।

বিবৃতিতে আরও জানানো হয়, রোববার (১ মে) বাদ আসর ২৩, বঙ্গবন্ধু এভিনিউস্থ দলীয় কার্যালয়ের নিচ তলায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে।  তথ্য সূত্র: আরটিভি নিউজ।