News update
  • RMG Unrest Costs 317 Factories $428m in 18 Days: BGMEA     |     
  • Bangladesh Urges India to Begin Ganges Treaty Talks     |     
  • COP31: A Failure of Climate Leadership in a Warming World     |     
  • UN Climate Talks collapse over fossil fuel phaseout, warming limit deadlock     |     
  • Bangladesh Plans Major Changes to Bank Board Rules     |     

৪ দিনে ৭৩ লাখ মোবাইল সিম ব্যবহারকারী ঢাকা ছেড়েছেন

গ্রীণওয়াচ ডেস্ক খবর 2022-05-01, 7:19pm




ঈদের ছুটির আগেই ৭৩ লাখ সিম ঢাকার বাইরে চলে গেছে। গত চার দিনে এই সিমগুলো বাইরে গেছে বলে জানান ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার।

রোববার (১ মে) এ তথ্য জানান তিনি।

করোনা মহামারির কারণে গত দুই বছর ঈদ উদযাপনে বিধিনিষেধ থাকায় এ বছর ঘরমুখো মানুষের বাঁধভাঙা ঢল নেমেছে। তার একটি চিত্র ফুটে উঠেছে মোবাইল সিমের গতিবিধির মধ্যে। ২৯ ও ৩০ এপ্রিল, দুই দিনে ঢাকা ছেড়েছে ৪৩ লাখ ৯ হাজার ২১৬ টি মোবাইল সিম। এর আগের দুই দিন ২৭ ও ২৮ এপ্রিল প্রায় ৩০ লাখ সিম রাজধানী ছেড়েছে।

এ বিষয়ে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, মোবাইল অপারেটরদের কাছ থেকে পাওয়া তথ্যানুযায়ী চারদিনে আনুমানিক ৭৩ লাখ ৯ হাজার সিম ঢাকার বাইরে গেছে। এটা শুধু সিমের তথ্য। মানুষের নয়। কারণ অনেকের কাছে একাধিক সিম থাকে। আবার অনেক পরিবার শিশু বা কিশোর সদস্যদের নিয়ে বাড়ি গেছেন। যাদের কাছে কোনো মোবাইল নেই।

মন্ত্রী আরও বলেন, এ ঈদে গ্রামীণফোনের সবচেয়ে বেশি সংখ্যক সিম ঢাকার বাইরে গেছে। আর সবচেয়ে কম টেলিটকের। গত ২৯ ও ৩০ এপ্রিল বা দুই দিনে ঢাকা ছেড়ে গেছে ১৮ লাখ ৬২ হাজার ১৩৬ টি গ্রামীণফোনের সিম, রবির ১১ লাখ ৭৬ হাজার ৩৪০ টি সিম। বাংলালিংকের ১১ লাখ ২৪ হাজার ৭৩২ এবং টেলিটকের ১ লাখ ৪৬ হাজার ৮ টি সিম ঢাকার বাইরে গেছে। তথ্য সূত্র: আরটিভি নিউজ।