News update
  • AI Moves Closer To Decoding Human Thoughts     |     
  • UNESCO Calls Iran School Strike Grave Violation     |     
  • Oil Jumps, Asian Stocks Slide On Gulf Tensions     |     
  • Death toll from central Israel strike rises to 5     |     
  • DSE sinks 138 points on broad sell-off; CSE also tumbles     |     

আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘আসানি’

গ্রীণওয়াচ ডেস্ক খবর 2022-05-02, 3:36am




ঘূর্ণিঝড় ‘আসানি’ আঘাত হানতে পারে দেশে। বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গ, উড়িষ্যার ওপর দিয়ে বয়ে যেতে পারে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘আসানি’। দক্ষিণ আন্দামান সাগরে তৈরি হওয়া লঘুচাপটি আরও শক্তি অর্জন করে নিম্নচাপে রূপ নিতে পারে। পরবর্তীতে নিম্নচাপটি ঘূর্ণিঝড়েও পরিণত হয়ে আঘাত হানতে পারে বলে ধারণা করছে আবহাওয়া অফিস।

বাংলাদেশ থেকে এর দূরত্ব হবে আড়াই হাজার থেকে তিন হাজার কিলোমিটার। এর জন্ম হওয়ার পরে সুনির্দিষ্ট লঘুচাপ বা ঘূর্ণিঝড় হবে কি না সেটি এ মুহূর্তে বলা যাবে না। তবে তৈরি হতে যাওয়া লঘুচাপটি থেকে শক্তি অর্জন করে ঘূর্ণিঝড় হওয়ার সুযোগ রয়েছে।

বঙ্গোপসাগরে যেসব ঘূর্ণিঝড় তৈরি হয়েছে, সেগুলোর মধ্যে অনেকগুলো সুপার সাইক্লোনে রূপ নিয়েছিল। তবে এটাও সত্য যে, ঘূর্ণিঝড়গুলো উপকূলে আসতে আসতে অনেকটাই দুর্বল হয়ে যায়। যেহেতু এখনও ঘূর্ণিঝড়টি তৈরি হয়নি, সেহেতু এর তীব্রতা এই মুহূর্তে অনুমান কেবল। তবে এটি যদি তৈরি হয়, তাহলে এর তীব্রতা বেশি হবে বলে জানান তিনি।

আবহাওয়াবিদ মল্লিক আরও বলেন, এই লঘুচাপটি যেই জায়গায় তৈরি হয়েছে, সেখান থেকে বাংলাদেশ উপকূলে আসতে ১০ দিন সময় লাগবে। আগামী ১০ থেকে ১১ মে’তে উপকূলে আঘাত হানতে পারে। তথ্য সূত্র: আরটিভি নিউজ।