News update
  • Gaza unsafe for civilians as Israeli attacks hit homes, classrooms     |     
  • El Niño May Push 49 Million More Into Acute Hunger     |     
  • Acting President Urges Unity on National Interest     |     
  • Strong El Nino to dominate global climate in late 2026: WMO     |     
  • July Mass Uprising Day Today     |     

ইংলিশ প্রিমিয়ার লিগ: এভারটনে ধাক্কা খেল চেলসি

গ্রীণওয়াচ ডেস্ক খবর 2022-05-02, 4:47pm




ইংলিশ প্রিমিয়ার ফুটবল লিগে নীচের সারির দল এভারটনের কাছে ১-০ গোলে হারলো চেলসি। গতরাতে এভারটনের মাঠে গিয়ে লজ্জার হার বরণ করে চেলসি। ম্যাচের ৪৬ মিনিটে এভারটনের পক্ষে একমাত্র গোলটি করেন রিচারলিসন। এই হারে ৩৪ ম্যাচে ১৯ জয়, ৯ ড্র ও ৬ হারে ৬৬ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে চেলসি। আর ৩৩ ম্যাচে ৯ জয়, ৫ ড্র ও ১৯ হারে ৩২ পয়েন্ট নিয়ে টেবিলের ১৮তমস্থানে এভারটন। এই জয়ে প্রিমিয়ার লিগের টিকে থাকার স্বপ্ন টিকে থাকলো এভারটনের। আর শীর্ষ চারে থাকার পথে ধাক্কা খেল চেলসি। চেলসির সাথে শীর্ষ চারে থাকার লড়াইয়ে আছে আর্সেনাল ও টটেনহাম হটস্পার। আর্সেনাল ৬৩ ও টটেনহামের সংগ্রহে ৬১ পয়েন্ট। তথ্য সূত্র বাসস।