News update
  • Bangladesh, US sign strategic civil nuclear cooperation agreement     |     
  • Bangladesh Unveils Five-Year Plan to Tackle Pollution     |     
  • Potential For Stronger Saudi Investment Considerable: Ambassador     |     
  • Padma Barrage To Restore River Ecosystem In SW Bangladesh      |     
  • The Urge To Contain Super AI, Today’s Frankenstein     |     

বিশেষজ্ঞদের সঙ্গে ঐকমত্য কমিশনের বৈঠক

গ্রীণওয়াচ ডেস্ক খবর 2025-10-20, 7:54am

rterewrewrwer-10f900c1371aa2a97226beae675311461760925289.jpg




‘জুলাই জাতীয় সনদ’ বাস্তবায়নের উপায় ও পদ্ধতি সম্পর্কিত সুপারিশ নিয়ে বিশেষজ্ঞদের সাথে আবারও আলোচনা করেছে জাতীয় ঐকমত্য কমিশন।

রোববার (১৯ অক্টোবর) জাতীয় সংসদ ভবনে কমিশন কার্যালয়ের সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় বিশেষজ্ঞদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডিন মোহাম্মদ ইকরামুল হক, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট ড. শরিফ ভূইয়া, ব্যারিস্টার ইমরান সিদ্দিক ও ব্যারিস্টার তানিম হোসেইন শাওন উপস্থিত ছিলেন।

এছাড়াও সুপ্রিমকোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এম এ মতিন এবং অবসরপ্রাপ্ত বিচারপতি মঈনুল ইসলাম চৌধুরী ভার্চ্যুয়ালি এই আলোচনায় অংশ নেন।

এই সভায় ইতঃপূর্বে আলোচিত বিষয়গুলো পুনরায় পর্যালোচনা করা হয়। কমিশনের পক্ষে বৈঠকে অংশ নেন সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ, সদস্য ড. বদিউল আলম মজুমদার, বিচারপতি মো. এমদাদুল হক, ড. ইফতেখারুজ্জামান ও ড. মো. আইয়ুব মিয়া।

জাতীয় ঐকমত্য গঠন প্রক্রিয়ায় যুক্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দারও এসময় উপস্থিত ছিলেন।