News update
  • Malaysian PM postpones planned visit to Bangladesh, Thailand     |     
  • PM stresses skills-based, tech-driven higher education to tackle unemployment     |     
  • Multilateralism Needs a New Deal, Can Anyone Deliver it?     |     
  • Measles deaths hit low; US, Mexico, Bolivia lose free status      |     
  • Leather Foundation launched: Fund sought to revive tanneries     |     

র‌্যাংকিং ১৯ দেশকে বাদ দিলো আইসিসি

গ্রীণওয়াচ ডেস্ক খবর 2022-05-05, 8:03am




ম্যাচ কম খেলার কারনে টি-টোয়েন্টি র‌্যাংকিং তালিকা  থেকে ১৯টি সহযোগী সদস্য দেশকে বাদ দিয়েছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
বুধবার বার্ষিক হালনাগাদে সর্বশেষ টি-টোয়েন্টি র‌্যাংকিং তালিকা প্রকাশ করে আইসিসি। সেখানে ২০১৯ সালের মে থেকে অন্তত ছয়টি রেটযুক্ত ম্যাচ খেলতে হবে দলগুলোকে। কিন্তু আইসিসির শর্ত পূরণে ব্যর্থ হওয়ায় ১৯টি সহযোগী সদস্য দেশ র‌্যাংকিং থেকে বাদ পড়েছে।
তাই টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে এখন রয়েছে ৭২টি দেশ। আগে ছিল ৯১টি দেশ। তথ্য সূত্র বাসস।