News update
  • 14 lakh Yaba pills seized in Teknaf; two detained     |     
  • UNGA can rebuild trust, good faith now missing from geopolitics: Guterres     |     
  • Parliament scraps controversial bank ownership provision     |     
  • Smokescreen in India over Ganga Treaty extension Alarming: Farakka Committee      |     
  • What 1.5°C Overshoot Means for Small Islands     |     

ল্যাভরভের ইহুদি-বিরোধী মন্তব্যের জন্য ইসরাইলের কাছে ক্ষমা চেয়েছেন পুতিন

গ্রীণওয়াচ ডেস্ক খবর 2022-05-06, 7:40am




রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই সপ্তাহের শুরুতে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের করা ইহুদি বিদ্বেষী মন্তব্যের জন্য ইসরাইলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেটের কাছে ক্ষমা চেয়েছেন বলে জানা গেছে।

একটি ইতালীয় টেলিভিশন সাংবাদিকের সাথে কথা বলার সময় ল্যাভরভ বলেছেন " ইহুদিরাই সবচেয়ে বড় ইহুদি বিদ্বেষী" এবং বলেছেন হিটলারের ইহুদি রক্ত ছিল, এবং পুরোনো প্রচলিত অসম্মানজনক ইহুদি বিদ্বেষী কথা বলেছেন।

বেনেটের অফিস বলেছে, " লাভরভের মন্তব্যের জন্য প্রেসিডেন্ট পুতিনের ক্ষমা, প্রধানমন্ত্রী গ্রহণ করেছেন এবং ইহুদি জনগণের প্রতি তার মনোভাব এবং হলোকাস্টের স্মৃতি স্পষ্ট করার জন্য তাকে ধন্যবাদ জানিয়েছেন"।

ক্রেমলিনের ফোনের লিখিত বিবরণে ক্ষমাপ্রার্থনার কথা উল্লেখ করা হয়নি, তবে বলা হয়েছে, "রাশিয়ার প্রেসিডেন্ট স্মরণ করেছেন যে ৬০ লক্ষ ইহুদি ঘেটো এবং কনসেনট্রেশন ক্যাম্পে নির্যাতনের শিকার হয়েছিল, শাস্তিমূলক অভিযানের সময় নাৎসিদের দ্বারা নিহত হয়েছিল, তাদের ৪০ ভাগ ছিল সোভিয়েত ইউনিয়নের নাগরিক। পুতিন ইসরাইলে বসবাসরত প্রবীণদের স্বাস্থ্য ও মঙ্গল কামনার কথা তাদের জানাতে বলেছেন আর ওদিকে নাফতালি বেনেট, নাৎসিবাদের বিরুদ্ধে বিজয়ে রেড আর্মির অবদানের কথা উল্লেখ করেছেন।"

ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী ইয়ার ল্যাপিড একটি বিবৃতি জারি করে বলেছেন যে ল্যাভরভের মন্তব্যের জন্য ইসরাইল রুশ সরকারের কাছে ক্ষমা চাওয়ার দাবি জানাবে।

পুতিন এবং বেনেট ইসরাইল ও রাশিয়ায় নাতসি জার্মনির পরাজয়ের স্মরণে আসন্ন ৯ই মে উদযাপনের বিষয়ে আলোচনা করেছেন তা ছাড়া ইউক্রেনের যুদ্ধ এবং দ্বিপাক্ষিক বিষয় নিয়েও আলোচনা করেছেন বলে জানা গেছে। তথ্য সূত্র: ভয়েস অফ আমেরিকা বাংলা।