News update
  • Mirza Fakhrul Nominated by BNP for Presidency     |     
  • Hasan's Six-Wicket Haul Bundles Australia Out for 198     |     
  • In Colombia’s Quake response rescuers race to find survivors     |     
  • Central bank asks tour operators: Sell foreign travel packages in Taka     |     
  • Tigers set for direct WC berth as WIndies face qualifiers again     |     

ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন তেহরান ইউক্রেন যুদ্ধ ‘বিরোধী’

গ্রীণওয়াচ ডেস্ক খবর 2022-05-09, 12:47pm




ইরানের পররাষ্ট্রমন্ত্রী  হোসেন আমির-আব্দুল্লাহিয়ান পোল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রীর সফরকালে রোববার বলেন, তেহরান ইউক্রেন যুদ্ধ ‘বিরোধী’ এবং তারা এ সংঘাতের একটি রাজনৈতিক সমাধানের আশা করছে। খবর এএফপি’র।
পোল্যান্ডের শীর্ষ কূটনীতি জবিগনিউ রাউ’র সাথে তেহরানে এক যৌথ সংবাদ  সম্মেলনে আমির-আব্দুল্লাহিয়ান বলেন, ‘আমরা ইউক্রেন যুদ্ধ বিরোধী। একইভাবে আমরা ইয়েমেন, আফগানিস্তান, সিরিয়া, ইরাক বা বিশ্বের যেকোন অংশে যুদ্ধ বিরোধী।’
তিনি আরো বলেন, ‘আমরা বিশ্বাস করি যে ইউক্রেন যুদ্ধের সমাধান হচ্ছে রাজনৈতিক এবং আর এ সংঘাতের সমাধান অবশ্যই রাশিয়া ও ইউক্রেনের মধ্যে রাজনৈতিক আলোচনার মাধ্যমে করতে হবে।’
ইরান কর্তৃপক্ষের আমন্ত্রণের পর রাউ শনিবার বিকেলে ইউক্রেন সফর শুরু করেন। ২০১৪ সালের পর এ ধরনের সফর এটিই প্রথম।
পোল্যান্ড ইউক্রেনকে সামরিক সহযোগিতা দিয়ে আসছে এবং ইরান রাশিয়া ইউক্রেন আগ্রাসনের নিন্দা জানানো থেকে বিরত রয়েছে।
রাউ’র এ সফরকে একটি শক্তির প্রতীক হিসেবে দেখা হচ্ছে। তথ্য সূত্র বাসস।