News update
  • RMG Unrest Costs 317 Factories $428m in 18 Days: BGMEA     |     
  • Bangladesh Urges India to Begin Ganges Treaty Talks     |     
  • COP31: A Failure of Climate Leadership in a Warming World     |     
  • UN Climate Talks collapse over fossil fuel phaseout, warming limit deadlock     |     
  • Bangladesh Plans Major Changes to Bank Board Rules     |     

সাংহাইয়ে কোভিড-১৯ এর নতুন বিধিনিষেধ বাসিন্দাদের অবাক করেছে

গ্রীণওয়াচ ডেস্ক খবর 2022-05-11, 7:56am




কোভিড-১৯ এর নতুন সংক্রমণের হার ক্রমাগত হ্রাস হওয়া সত্ত্বেও সাংহাই কর্তৃপক্ষ তাদের ২ কোটি ৬০ লাখ বাসিন্দার ওপর বিধিনিষেধ জোরদার করেছে।

আশেপাশের কিছু বাসিন্দাকে লিখিতভাবে জানানো হয়েছে যে, “নীরব সময়"-এর অংশ হিসেবে তাদের বাড়ি ছেড়ে যাওয়ার বা ডেলিভারি গ্রহণ করার অনুমতি নেই যা কমপক্ষে ৩ দিন স্থায়ী হবে। নতুন বিধিনিষেধগুলো তাদের বিস্মিত করে। তাদেরকে আশেপাশের জায়গায় যাওয়ার অনুমতি দেয়ার অল্প সময়ের মধ্যেই আবার এই কড়াকড়ি আরোপ করা হলো।

সাংহাই শহরের একজন কর্মকর্তা এপিকে দেয়া এক সাক্ষাৎকারে এই পদক্ষেপের বিষয়টি নিশ্চিত করে বলেছেন, অভিন্ন বাথরুম এবং রান্নাঘরসহ বয়োবৃদ্ধ লোকজনের বাড়িগুলো জীবাণুমুক্ত করা হবে।

সাংহাইয়ের ইস্ট চায়না ইউনিভার্সিটি অফ পলিটিক্যাল সায়েন্স এন্ড ল-র আইন অধ্যাপক টং ঝিওয়েই এবং সাংহাইয়ের কর্পোরেট আইনজীবী লিউ ডালি এই ধরনের কড়াকড়ির বৈধতা নিয়ে প্রশ্ন সামাজিক মাধ্যমে খোলা চিঠির মাধ্যমে পোস্ট করেন।

সোমবার কর্মকর্তারা প্রায় ৩ হাজার নতুন কেস রিপোর্ট করেছে যা এপ্রিলের মাঝামাঝি সময়ের সর্বোচ্চ ২৬ হাজারের চেয়ে অনেক কম।

চীন তার কঠোর “জিরো কোভিড” নীতি দ্বিগুণ হারে কার্যকর করছে । এর ফলে দেশটির নাগরিকদের দৈনন্দিন জীবন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে এবং অর্থনৈতিক কার্যকলাপ স্থবির হয়ে যাচ্ছে। তথ্য সূত্র: ভয়েস অফ আমেরিকা বাংলা।