News update
  • EC Issues Gazette for 297 Newly Elected MPs     |     
  • 9-year-old boy beaten to death over betel nut theft in M’singh     |     
  • BNP fast-tracks cabinet plans after resounding victory     |     
  • Modi Calls Tarique, Pledges India’s Support     |     

ক্যামেরুনে ১১ জন আরোহী নিয়ে বিমান বিধ্বস্ত

গ্রীণওয়াচ ডেস্ক খবর 2022-05-13, 7:32am




ক্যামেরুনের মধ্যাঞ্চলে ১১ জন আরোহীসহ একটি বিমান বিধ্বস্ত হয়েছে।
পরিবহন মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, এয়ার ট্রাফিক কন্ট্রোলাররা বিমানটির সাথে রেডিও যোগাযোগ হারিয়ে ফেলে। পরে রাজধানী ইয়াউন্ডে থেকে ১৫০ কিলোমিটার উত্তর-পূর্বে নাঙ্গা ইবোকোর কাছে বনে বিধ্বস্ত বিমানটির অবস্থান সনাক্ত করা হয়। খবর এএফপি’র।
নাম প্রকাশ না করার শর্তে মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেছেন, বিমানটি "বিধ্বস্ত হয়েছে" এবং উদ্ধারকারিরা কাউকে বাঁচানো সম্ভব কিনা সে চেষ্টা করছেন।
সরকারি সূত্র এএফপিকে জানায়, বেসরকারি প্রতিষ্ঠান ক্যামেরুন অয়েল ট্রান্সপোর্টেশন কোম্পানি বিমানটি ভাড়া করেছিল যারা ক্যামেরুন ও প্রতিবেশী দেশ চাদের মধ্যে গ্যাস সরবরাহ পাইপলাইন রক্ষণাবেক্ষণ করে।
মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, বিমানটির ধরন ও নির্মাতার নাম প্রকাশ করা হয়নি। এটি ইয়াউন্ডে-এনসিমালেন বিমানবন্দর থেকে দেশের পূর্বাঞ্চলে বেলাবোতে যাচ্ছিল। 
২০০৭ সালের পর এটি ক্যামেরুনে প্রথম বড় ধরনের বিমান দুর্ঘটনা। ২০০৭ সালে কেনিয়া এয়ারওয়েজের একটি বিমান ১১৪ জন লোক নিয়ে ডুয়ালা বিমানবন্দর থেকে উড্ডয়নের পরে বিধ্বস্ত হয়েছিল। ওই দুর্ঘটনায় কেউ বাঁচেনি। 
তিন বছর পর, ক্যামেরুনের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের তদন্তে জানা যায় যে, পাইলটের ভুলের কারণে দুর্ঘটনাটি ঘটেছিল। তথ্য সূত্র বাসস।