News update
  • Solar irrigation brings savings, extra income to Jhenaidah farmers     |     
  • ADB Approves $100m Loan for Affordable Housing in Bangladesh     |     
  • No Respite From Poisonous Air: Radical Cure Urgent     |     
  • Minimising The Energy Shocks In Bangladesh     |     

সংসদ ভবনে আসতে শুরু করেছেন বিএনপির নবনির্বাচিত এমপিরা

গ্রীণওয়াচ ডেস্ক খবর 2026-02-17, 10:45am

6546546546-900930c0a2c8baa84cfdbb39735b532e1771303526.jpg

সকাল ৯টা থেকে সংসদ ভবনের গেইটে নবনির্বাচিত এমপিদের গাড়ি ঢুকতে শুরু করেছে। ছবি: সংগৃহীত



প্রথমবারের মতো মন্ত্রিসভার শপথগ্রহণ অনুষ্ঠান হচ্ছে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। অনুষ্ঠানস্থল দক্ষিণ প্লাজা প্রাঙ্গণ এখন ছেয়ে গেছে বাহারি ফুলে। এদিকে শপথ নিতে সংসদ ভবন প্রাঙ্গনে আসতে শুরু করেছেন বিএনপির নবনির্বাচিত এমপিরা।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে সংসদ ভবনের গেইটে নবনির্বাচিত এমপিদের গাড়ি ঢুকতে শুরু করেছে।

সকাল ১০টায় সংসদ ভবনের শপথ কক্ষে এই শপথ অনুষ্ঠান হবে। শপথ বাক্য পাঠ করাবেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন।

রেওয়াজ অনুযায়ী সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে বিএনপির শপথই আগে পড়ানো হবে। সেই অনুযায়ী মঙ্গলবার সকাল ১০টায় বিএনপির সাংসদরা শপথ নিতে যাচ্ছেন।

এদিকে শপথ অনুষ্ঠান উপলক্ষে সংসদ ও তার চারপাশের ব্যাপক নিরাপত্তাব্যবস্থা দেখা গেছে। যারা নির্বাচিত হয়েছেন, তাদের জাতীয় পরিচয়পত্র দেখা হচ্ছে।

টানা তিনটি সংসদ অর্থাৎ ১৫ বছর পর বিএনপির নেতারা সংসদ ভবনে যাচ্ছেন। ২০১৪ এবং ২০২৪ সালের দুটি নির্বাচন বয়কট এবং ২০১৮ সালের নির্বাচনে অংশ নিলেও দুপুরে কারচুপির অভিযোগ এনে ভোট বয়কট করে বিএনপি।

বিএনপির এমপি ফরহাদ হোসেন আজাদ গণমাধ্যমকে বলেন, নতুন সদস্য হিসেবে সংসদ ভবনে পা রাখলাম- এটা আমার কাছে বড় প্রাপ্তি। একটা অন্যরকম অনুভূতি মনে জাগরিত হচ্ছে। আল্লাহর কাছে শোকর গোছর করি এজন্য যে, জনগণের প্রতিনিধিত্ব করতে পারছি তার রহমতে। ধানের শীষের বিজয়ে বাংলাদেশ নতুনভাবে সামনে এগিয়ে যাবে, এটাই আমার প্রত্যাশা।

সংসদ সদস্য গিয়াস কাদের চৌধুরী বলেন,“আলহামদুলিল্লাহ, আল্লাহ কাছে শোকর গোছার করি, দেড় যুগ পর ধানের শীষের এই সংসদে তারেক রহমানের নেতৃতে শপথ নিতে আমরা যাচ্ছি। দেড় যুগ আগে আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে সংসদে এসেছিলাম। আজকের দিনটি আমরা যারা সংসদের সদস্য হয়ে নির্বাচিত হয়েছি, তাদের জন্য বড় প্রাপ্তি।