News update
  • Saudi coalition intercepts Houthi missile after blasts in Riyadh     |     
  • COP31 to Focus on Implementing Climate Policies     |     
  • 16 Killed, 46 Injured as 7.0-Magnitude Quake Hits China's Xizang     |     
  • Dhaka Ranks 12th Among World's Most Polluted Cities on Friday      |     
  • 10 universities in US and UK voted the best in the world      |     

ঈদযাত্রায় নির্দিষ্ট ভাড়া বাস্তবায়ন করতেই হবে: সেতুমন্ত্রী

গ্রীণওয়াচ ডেস্ক খবর 2026-03-03, 5:46pm

images-59b514174bffe4ae402b3d63aad79fe01772538376.jpeg




ঈদযাত্রা সহজ এবং আরামদায়ক করতে এবার সরকার কঠোর অবস্থানে থাকবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম রবি।

ঈদযাত্রায় এবার নির্ধারিত ভাড়া।

মঙ্গলবার (৩ মার্চ) সচিবালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

মন্ত্রী রবিউল আলম বলেন, ঈদের সড়কে কোনো ধরনের পার্কিং ও দোকান থাকবে না। এছাড়া বাড়তি ভাড়া আদায়ের জনগণকে ভোগান্তিতে ফেলা যাবে না। মালিক ও শ্রমিক সমিতির নেতাদের সঙ্গে আমাদের কথা হয়েছে। তারা কথা দিয়েছেন কোনো বাড়তি ভাড়া আদায় হবে না। আমরা নির্ধারিত ভাড়ায় মানুষের চলাচল নিশ্চিত করতে চাই, এটা বাস্তবায়নে আমরা কাজ করছি।

তবে মালিক সমিতির পক্ষ থেকে কিছুটা ছাড় চাওয়া হয়েছে বলেও জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।

তিনি বলেন, ‘আমি বলেছি যে এবার তাদেরকে ভাড়া নির্দিষ্ট হারে নিতেই হবে। যে ভাড়া আছে, সেটা অঙ্গীকার না শুধু, বাস্তবায়ন করা হবে। তবে তারা একটা দাবি করেছে, যে ঈদযাত্রায় বাসটা যখন খালি আসে তখন যেন সেতুর টোলটা ফ্রি করে দেয়া হয়। বাকিটা তারা অঙ্গীকার করেছে যে, ভাড়া বাড়াবে না, যাত্রীসেবার মানও ঠিক রাখবে। যানজট যাতে না হয়, টিকিট যেটা আছে সেটাও তারা স্বচ্ছতার সঙ্গে সেল করবে। এসব বিষয়ে আমাদের মনিটরিং আছে, ভাড়া বাড়ানোর কোনো সুযোগ নেই।’

তিনি আরও বলেন, আরেকটা বিষয় হলো ঈদের আগমুহূর্তে রাস্তাঘাটে যে যানজট হয় এবং সেই সঙ্গে লঞ্চেরও এক ধরনের চাপ থাকে। এক্ষেত্রে গত প্রায় ১০ দিন ধরে কাজ চলছে। সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো যারা এখানে যুক্ত আছেন এবং যারা মাঠে কাজ করবেন—র‍্যাব, মোবাইল টিম, নৌ পুলিশ, হাইওয়ে পুলিশ, সেনাবাহিনী সবাই সমন্বিতভাবে কাজ করছে। সড়কের ওপর যত্রতত্র প্রতিবন্ধকতা সৃষ্টি, বাজার ও দোকানপাট বসানো এবং সড়ক দখল যাতে না হয়, যত্রতত্র পার্কিং যেন না থাকে তা নিশ্চিত করা হবে।

সার্বিকভাবে স্বস্তির একটি ঈদযাত্রা হবে জানিয়ে শেখ রবিউল আলম বলেন, আমাদের মনিটরিং আছে। আমি নিশ্চিত, ইনশাআল্লাহ যে প্রস্তুতি নেয়া হয়েছে এতে স্বস্তি এবং আরামদায়ক ঈদযাত্রা হবে।