News update
  • Bangladesh to Introduce New Law to Curb Extortion, IGP Says     |     
  • UN Marks 81 Years of Global Cooperation and Peace     |     
  • Dhaka's air 5th worst in the world this morning     |     
  • Around 7,500 Bangladeshis imprisoned in Saudi Arabia: Shama Obaed     |     
  • Bangladesh Outperforms India in Global Hunger Index 2026     |     

ডাব খাওয়ার আগে দেখুন ৫ সতর্কতা

গ্রীণওয়াচ ডেস্ক খাদ্য 2026-04-20, 6:52am

tgert64564-79d3c61fa5348035678bc6c962d63c491776646327.jpg




ডাবের পানি হোক বা ডাবের শাঁস – দুটোই খুব উপকারী। তবে কিছু ক্ষেত্রে সতর্কতা জরুরি। ডাব খাওয়ার সময় নিচের ৫টি বিষয়ে সাবধান থাকা উচিত।

দেখে নিন ডাব খাওয়ার আগে কোন কোন বিষয়গুলো খেয়াল করা দরকার-

১. ডায়াবেটিস রোগীরা পরিমাণে খাবেন: ডাবের পানিতে প্রাকৃতিক চিনি (ফ্রুক্টোজ ও গ্লুকোজ) থাকে। বেশি খেলে রক্তে শর্করার মাত্রা বেড়ে যেতে পারে।

২. কিডনি রোগীরা অতিরিক্ত খাবেন না: ডাবের পানিতে প্রচুর পটাশিয়াম থাকে। কিডনির সমস্যা থাকলে শরীর পটাশিয়াম ঠিকভাবে বের করতে পারে না, এতে হার্টের ঝুঁকি বাড়ে। 

৩. সর্দি-কাশি ও ঠান্ডাজনিত অসুখে সীমিত খেতে হবে: ডাবের পানি ঠান্ডা প্রকৃতির, তাই অতিরিক্ত খেলে সর্দি, গলা বসা বা কাশি বেড়ে যেতে পারে।

৪. খালি পেটে বেশি না খাওয়াই ভালো: ডাবের পানি খালি পেটে অনেক সময় গ্যাস্ট্রিক, পেট ফাঁপা বা অস্বস্তি বাড়িয়ে দিতে পারে।

৫. বেশি পরিমাণে একসাথে খাবেন না: ডাবের পানি ও শাঁস একসাথে অতিরিক্ত খেলে ডায়রিয়া বা হজমের সমস্যা হতে পারে।

তাই পরিমাণমতো, শরীরের অবস্থা অনুযায়ী ডাব খাওয়াই সবচেয়ে ভালো।