News update
  • PM Orders Study on Restoring Universal Stipends for Girls     |     
  • President urges KSA to make hajj more convenient for Bangladeshi pilgrims     |     
  • Second Teesta Bridge: Costly shortcut that heavy vehicles cannot take     |     
  • March in Stockholm for stronger climate action ahead of polls     |     
  • Dhaka ranks 18th in global air quality ranking Monday morning     |     

আমের সঙ্গে দুধ মিশিয়ে খেলে কী ঘটে শরীরে?

গ্রীণওয়াচ ডেস্ক খাদ্য 2026-06-30, 8:34pm

e727844021daa3942fdcc0aee803cf70ce67131326550d17-8f25c745031cbb208ce2762b7b67763c1782830056.jpg




গরমের মৌসুমে আম ও দুধের তৈরি ম্যাঙ্গো মিল্কশেক বা স্মুদি অনেকেরই প্রিয় পানীয়। তবে অনেকের মনে প্রশ্ন থাকে—আমের সঙ্গে দুধ খাওয়া কি শরীরের জন্য ভালো, নাকি ক্ষতিকর? পুষ্টিবিদদের মতে, পরিমিত পরিমাণে এবং স্বাস্থ্যবিধি মেনে খেলে আম ও দুধ একসঙ্গে খাওয়ায় সাধারণত কোনো সমস্যা হয় না। বরং এটি হতে পারে একটি পুষ্টিকর খাবার।

দেখুন যেসব উপকার মিলতে পারে

১. শক্তি জোগায়: আমে রয়েছে প্রাকৃতিক শর্করা এবং দুধে রয়েছে প্রোটিন ও স্বাস্থ্যকর চর্বি। এই সংমিশ্রণ দ্রুত শক্তি জোগাতে সাহায্য করে এবং দীর্ঘ সময় পেট ভরা রাখে।

২. পেশি ও হাড়ের জন্য উপকারী: দুধে থাকা ক্যালসিয়াম, ফসফরাস ও প্রোটিন হাড় ও দাঁত মজবুত রাখতে সাহায্য করে। পাশাপাশি পেশির গঠন ও পুনর্গঠনেও ভূমিকা রাখে।

৩. রোগ প্রতিরোধক্ষমতা বাড়াতে সহায়ক: আমে প্রচুর ভিটামিন সি ও ভিটামিন এ রয়েছে, যা রোগ প্রতিরোধক্ষমতা বাড়াতে এবং ত্বক ও চোখের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে।

৪. ওজন বাড়াতে সহায়ক হতে পারে: যাদের ওজন কম এবং স্বাস্থ্যকরভাবে ওজন বাড়াতে চান, তাদের জন্য আম ও দুধের সংমিশ্রণ একটি ভালো ক্যালোরি-সমৃদ্ধ খাবার হতে পারে।

৫. হজমে সহায়ক: পাকা আমে থাকা খাদ্যআঁশ হজমে সাহায্য করে। তবে অতিরিক্ত খেলে বা কারও দুধ হজমে সমস্যা থাকলে অস্বস্তি হতে পারে।

সবার জন্য কি উপযোগী?

সবাইয়ের জন্য এই সংমিশ্রণ সমানভাবে উপকারী নাও হতে পারে।

১. যাদের ল্যাকটোজ অসহিষ্ণুতা আছে, তারা দুধ খেলে পেট ফাঁপা, গ্যাস বা ডায়রিয়ায় ভুগতে পারেন।

২. ডায়াবেটিস রোগীদের পরিমাণ নিয়ন্ত্রণ করে খাওয়া উচিত, কারণ আমে প্রাকৃতিক চিনি থাকে।

৩. অতিরিক্ত চিনি, আইসক্রিম বা সিরাপ মিশিয়ে ম্যাঙ্গো শেক খেলে ক্যালোরি অনেক বেড়ে যায়।

খাওয়ার সময় যেসব বিষয় খেয়াল রাখবেন

১. ভালোভাবে পাকা ও পরিষ্কার আম ব্যবহার করুন।

২. ঠান্ডা ও তাজা দুধ ব্যবহার করুন।

৩. অতিরিক্ত চিনি না মেশানোই ভালো।