News update
  • COP17: Can the World Deliver on Its Biodiversity Goals?     |     
  • Dhaka Ranks 8th in Global Pollution Index on Sunday     |     
  • Deadly Inani Beach Fire Exposes Gaps in Tourism Safety     |     
  • PM Tarique Rahman Pledges Inclusive Dev in Dialogue with Persons with Disabilities     |     
  • PM Inspects 13 Dhaka Sites, Sets Deadlines for Cleanliness     |     

খাতুনগঞ্জের আড়তে ঢুকেছে চীনা বড় পেঁয়াজ, কেজি ৪০ টাকা

গ্রীণওয়াচ ডেস্ক খাদ্য 2023-10-08, 7:53am

resize-350x230x0x0-image-242777-1696699831-9e7bfb17aa9cf7dcca58019aa2755f571696730028.jpg




পাকিস্তানি পেঁয়াজের পর খাতুনগঞ্জের আড়তে ঢুকেছে চীনা বড় পেঁয়াজ। লাল রঙের ৫-৬টি পেঁয়াজে এক কেজি। আড়তে প্রতি কেজি বিক্রি হচ্ছে ৪০-৪২ টাকা।

বুধবার (৪ অক্টোবর) তিনটি আড়তে চীনা পেঁয়াজ বিক্রি হতে দেখা গেছে।

জানা গেছে, চট্টগ্রাম বন্দর দিয়ে আমদানি করা এক কনটেইনার চীনা পেঁয়াজ খাতুনগঞ্জে ঢুকেছে। মানভেদে প্রতি কেজি ৪০ থেকে ৪৬ টাকা বিক্রি হচ্ছে। আড়তে ভারতের পেঁয়াজ ৫৭ থেকে ৫৮ টাকা বিক্রি হচ্ছে।

চট্টগ্রাম সমুদ্রবন্দরের উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্র সূত্রে জানা গেছে, কয়েকদিন ধরে চীনা পেঁয়াজ ঢুকছে বন্দর দিয়ে। অন্তত তিনটি চালান খালাস হয়েছে। প্রতিটি রেফার কনটেইনারে ২৫ থেকে ২৯ টন পেঁয়াজ আসছে। এ পর্যন্ত ১৭৪ টন চীনা পেঁয়াজ এসেছে চট্টগ্রাম বন্দর দিয়ে। পাকিস্তান ও চীন থেকে মোট এসেছে ১ হাজার ১৬১ টনের বেশি।

চীন, পাকিস্তানসহ বিভিন্ন দেশ থেকে আইপি ইস্যু করা আরও পেঁয়াজ পাইপলাইনে আছে। তথ্য সূত্র আরটিভি নিউজ।