News update
  • BB earns Tk 25,977 crore net profit in FY26; approves six bonuses     |     
  • Sagar-Runi murder: ICT finds link to cultural figure     |     
  • Tk 3,000cr North Bengal agro-refinance fund interest cut rate to 7%     |     
  • Khulna University team shines in worldwide research competition     |     
  • No more “Aynaghar”, perpetrators to face justice: President Fakhrul     |     

ফের দেশে ঢুকেছে ভারতের ২ লাখ ডিম

গ্রীণওয়াচ ডেস্ক খাদ্য 2024-10-06, 10:07pm




বাজারে ডিমের অতিরিক্ত দামের লাগাম টানতে যশোরের শার্শার বেনাপোল বন্দর দিয়ে দ্বিতীয় চালানে ভারত থেকে ২ লাখ ৩১ হাজার ৮৪০ পিস ডিম আমদানি করা হয়েছে।

সোমবার (৬ অক্টোবর) বিকেলে বেনাপোল বন্দরে ডিমের চালানটি খালাস দেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল কাস্টমস হাউসের উপ-কমিশনার অথেলো চৌধুরী।

জানা যায়, ডিমের চালানটি আমদানি করেছে ঢাকার হাইড্রো ল্যান্ড সলিউশন নামে একটি আমদানিকারক প্রতিষ্ঠান। এসব ডিম রপ্তানি করেছে ভারতের শ্রী লক্ষ্মী নারায়ণ ভাণ্ডার। বন্দর থেকে ডিমের চালান খালাস নিতে প্রয়োজনীয় কাগজপত্র দাখিল করে সিঅ্যান্ডএফ এজেন্ট রাতুল ইন্টারন্যাশনাল বেনাপোল।

বেনাপোলের প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মকর্তা ডাক্তার বিনয় কৃষ্ণ মণ্ডল ডিমের পরীক্ষণ সম্পন্ন করেন।

তিনি বলেন, সংশ্লিষ্ট আমদানিকারকের কাগজপত্র পেয়েছি। তবে বেনাপোলে ডিম পরীক্ষার জন্য কোনো যন্ত্রপাতি নেই। ভারতীয় সার্টিফিকেটের ওপর ভিত্তি করে এখান থেকে ডিমের ক্লিয়ারেন্স দেওয়া হয়েছে।

এ বিষয়ে বেনাপোল কাস্টমস হাউসের উপ-কমিশনার অথেলো চৌধুরী বলেন, বাংলাদেশের একটি আমদানিকারক প্রতিষ্ঠান ভারত থেকে একটি ডিমের চালান আমদানি করেছে। সেটির প্রয়োজনীয় কাগজপত্র কাস্টমসে দাখিল করেছে। সরেজমিনে পরীক্ষণ করে এ চালানটি খালাস দেওয়া হয়েছে।আরটিভি