News update
  • Trump says no longer sending Witkoff and Kushner to Pak for Iran talks     |     
  • Iran FM Leaves Pakistan Before US Delegation Arrives     |     
  • BIP calls for shift to public transport to ensure energy security     |     
  • Commercial flights resume at Tehran airport after two months     |     
  • 11 more children die of measles, similar symptoms in 24 hrs: DGHS     |     

আর্জেন্টিনা থেকে এলো ৫০ হাজার টন গম

গ্রীণওয়াচ ডেস্ক খাদ্য 2025-02-05, 2:49pm

dsfdfsrwr-2367a4b53b1c38a24b07fec24c2bf3a41738745343.jpg




আর্জেন্টিনা থেকে ৫০ হাজার ২শ টন গম নিয়ে একটি জাহাজ বাংলাদেশে এসে পৌঁছেছে।

বুধবার (৫ ফেব্রুয়ারি) খাদ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা ও জনসংযোগ কর্মকর্তা ইমদাদ ইসলাম এ তথ্য জানান।

তিনি বলেন, আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে আর্জেন্টিনা থেকে আমদানি করা ৫০ হাজার ২শ টন গম নিয়ে এমভি ইলপিডা জিআর জাহাজটি চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে।

ইমদাদ ইসলাম বলেন, জাহাজে রক্ষিত গমের মধ্যে ৩০ হাজার ১২০টন চট্টগ্রাম বন্দরে এবং ২০ হাজার ৮০ টন মোংলা বন্দরে খালাস করা হবে। 

সবশেষে খাদ্য মন্ত্রণালয়ের এই সিনিয়র তথ্য কর্মকর্তা বলেন, এরইমধ্যে চট্টগ্রাম বন্দরে গম খালাসের কার্যক্রম শুরু হয়েছে। আরটিভি