
কিশমিশ পুষ্টিকর হলেও অতিরিক্ত খেলে উপকারের বদলে ক্ষতি হতে পারে। অনেকেই “প্রাকৃতিক” ভেবে বেশি খেয়ে ফেলেন—সেখানেই সমস্যা। বেশি কিশমিশ খেলে যেসব ক্ষতি হতে পারে-
কিশমিশ বেশি খেলে সম্ভাব্য ক্ষতিগুলো দেখে নিন-
১. ওজন বাড়তে পারে: কিশমিশে প্রাকৃতিক চিনি ও ক্যালোরি বেশি। নিয়ম না মেনে বেশি খেলে দ্রুত ওজন বাড়ে।
২. রক্তে শর্করা হঠাৎ বেড়ে যায়: ডায়াবেটিস বা প্রিডায়াবেটিস থাকলে কিশমিশ বেশি খেলে সুগার স্পাইক করতে পারে।
৩. গ্যাস, পেটফাঁপা ও ডায়রিয়া: অতিরিক্ত ফাইবার ও ফ্রুক্টোজের কারণে হজমে সমস্যা হয়, বিশেষ করে খালি পেটে বেশি খেলে।
৪. দাঁতের ক্ষতি: কিশমিশ দাঁতে লেগে থাকে, নিয়মিত পরিষ্কার না করলে ক্যাভিটি ও দাঁতের ক্ষয় বাড়ায়।
৫. পটাশিয়াম বেশি হলে সমস্যা: কিডনি রোগীদের ক্ষেত্রে অতিরিক্ত পটাশিয়াম হৃদস্পন্দনে সমস্যা তৈরি করতে পারে।
৬. রক্তচাপ কমে যেতে পারে: কিছু মানুষের ক্ষেত্রে বেশি কিশমিশ ব্লাড প্রেসার অস্বাভাবিকভাবে কমিয়ে দেয়।
জানুন কতটা খাওয়া নিরাপদ-
১. দিনে ১ মুঠো বা ১০–১৫টি কিসমিস যথেষ্ট
২. ভিজিয়ে খেলে হজম ভালো হয়
৩. ডায়াবেটিস থাকলে ডাক্তারের পরামর্শ জরুরি
কাদের সতর্ক থাকা দরকার?
১. ডায়াবেটিস রোগী
২. ওজন কমানোর চেষ্টা করছেন যারা
৩. কিডনি সমস্যা আছে
৪. বারবার গ্যাস বা ডায়রিয়া হয়