News update
  • Consumers face fresh burden as 12kg LPG cylinder price rises to Tk 2,060     |     
  • Cabinet Approves 29 Public Holidays for Bangladesh in 2027     |     
  • Extreme heat linked to over 5,500 excess preterm births in BD     |     
  • Talks on Ganges to be based on BD’s legitimate demands: Shama     |     
  • Safe food drive: Tk 35.5 lakh fined, 28 cases filed in October     |     

ট্রাম্প প্রশাসনের আবেদন খারিজ, ক্যালিফোর্নিয়ার সব ব্যালট গণনার অনুমতি সুপ্রিম কোর্টের

গ্রীণওয়াচ ডেস্ক গনতন্ত্র 2026-11-03, 7:56am

trump-6ae92a07ade58-bc35870ab87c483e238ed6cc06a696211793670973.jpg




যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগের দিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের আবেদন খারিজ করে দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। ফলে ক্যালিফোর্নিয়ায় নিবন্ধিত ২০ হাজারের বেশি ভোটারের মেইল-ইন ব্যালট গণনায় বাধা থাকছে না। খবর বিবিসির।  

যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ (ডিপার্টমেন্ট অব জাস্টিস) সুপ্রিম কোর্টের কাছে আবেদন করেছিল, যাতে ক্যালিফোর্নিয়ার নির্বাচন কর্মকর্তাদের ২০ হাজার মেইল-ইন ব্যালট আলাদা করে রাখার নির্দেশ দেওয়া হয়। ট্রাম্প প্রশাসনের ধারণা ছিল, এসব ব্যালটের মাধ্যমে অবৈধভাবে ভোট দেওয়া হয়ে থাকতে পারে।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার দাবি করে আসছেন, যুক্তরাষ্ট্রে ভোট জালিয়াতির ঘটনা ব্যাপকভাবে ঘটে এবং অভিবাসীদের অবৈধভাবে ভোট দেওয়ার সুযোগ দিয়ে ডেমোক্র্যাটরা নির্বাচনে কারচুপি করে।

এ ধরনের অভিযোগের বড় একটি অংশের জন্য তিনি মেইল-ইন বা ডাকযোগে ভোট দেওয়ার ব্যবস্থাকে দায়ী করেছেন। যুক্তরাষ্ট্রের অনেক ডেমোক্র্যাট-শাসিত অঙ্গরাজ্যে এই পদ্ধতিতে ভোট দেওয়ার সুযোগ রয়েছে।

ক্যালিফোর্নিয়ায় প্রায় ২ কোটি ৬০ লাখ মানুষ ভোটার হিসেবে নিবন্ধিত। এর আগে, কয়েকটি নিম্ন আদালত অঙ্গরাজ্যটির নির্বাচন কর্মকর্তাদের পক্ষে রায় দিয়েছিল। তাঁদের যুক্তি ছিল, ফেডারেল সরকার এই পদক্ষেপের মাধ্যমে অঙ্গরাজ্যের নির্বাচনে হস্তক্ষেপ করতে এবং নির্বাচনের ফলাফল নিয়ে সন্দেহ তৈরি করতে চাইছে।

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে (হাউস অব রিপ্রেজেন্টেটিভস) ক্যালিফোর্নিয়ার আসনসংখ্যা ৫২টি, যা দেশটির অন্য যেকোনো অঙ্গরাজ্যের চেয়ে বেশি।

এদিকে, বিভিন্ন গবেষণা ও সরকারি নিরীক্ষায় দেখা গেছে, অযোগ্য ব্যক্তিদের ভোট দেওয়ার ঘটনা, বিশেষ করে অ-মার্কিন নাগরিকদের ভোট দেওয়া, খুবই বিরল।