News update
  • Trump says US holding ‘very positive discussions’ with Iran over war     |     
  • Dhaka ranks 4th among the world’s most polluted cities Monday     |     
  • Cabinet approves tax relief for brand new electric vehicle imports     |     
  • Energy prices surge to highest in 4 years as conflict spreads     |     
  • 16 DIGs Among 17 Police Officials Sent on Retirement     |     

৪৫ ঘণ্টার ধ্যান ভেঙে দীর্ঘ চিঠিতে যা লিখলেন মোদি

গ্রীণওয়াচ ডেস্ক গনতন্ত্র 2024-06-03, 7:07pm

image-355148-2498c538433f8646b9899948dda1e45b1717420091.jpg




নির্বাচনী প্রচারণা শেষে গত ৩০ মে ভারতের তামিলনাড়ুর কন্যাকুমারীর বিবেকানন্দ রক মেমোরিয়ালে ধ্যান শুরু করেছিলেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

শনিবার (১ জুন) দুপুরে প্রায় ৪৫ ঘণ্টার ধ্যান শেষ করে লোকসভা ভোট চলাকালে দিল্লি ফিরে যান তিনি। ফেরার সময় তার ভাবনা নিয়ে দীর্ঘ একটি চিঠি লিখেছেন নরেন্দ্র মোদি।

সোমবার (৩ জুন) ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি চিঠিটি প্রকাশ করে।

ধ্যান ভাঙার পর নিজের মধ্যে ঐশ্বরিক শক্তি অনুভব করছেন বলে চিঠিতে লেখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি লেখেন, কন্যাকুমারীর উদীয়মান সূর্য আমার চিন্তাকে নতুন উচ্চতা দিয়েছে, সমুদ্রের বিশালতা আমার ধারণাগুলোকে প্রসারিত করেছে, এবং বিস্তৃত দিগন্ত ক্রমাগত আমাকে মহাবিশ্বের গভীরে নিহিত একতাকে উপলব্ধি করিয়েছে।

তিনি আরও লেখেন, এটা আজ আমার ভাগ্য, বিগত বহু বছর পরও, ভারত স্বামী বিবেকানন্দের মূল্যবোধ ও আদর্শকে সামনে রেখে চলেছে, সেই তীর্থস্থানে ধ্যান করার সুযোগ পেয়েছি আমি।

নরেন্দ্র মোদি লেখেন, মা ভারতীর পায়ের কাছে বসে আজ আমি আরও একবার আমার সংকল্প পুনর্ব্যক্ত করলাম, আমার জীবন, আমার শরীরের প্রতিটি কণা দেশের সেবায় নিয়োজিত থাকবে।

তিনি লেখেন, আধ্যাত্মিক নবজাগরণের অগ্রদূত স্বামী বিবেকানন্দ আমার অনুপ্রেরণা, আমার শক্তির উৎস এবং আমার অনুশীলনের ভিত্তি। গোটা দেশ ঘুরে আসার পর স্বামীজি এখানেই বসে ধ্যান করেছিলেন। তিনি ভারতের পুনরুজ্জীবনের এক নতুন দিকনির্দেশ লাভ করেছিলেন।

তিনি আরও লেখেন, আমার সৌভাগ্য যে, আজ এত বছর পর স্বামী বিবেকানন্দের মূল্যবোধ ও আদর্শ যেমন তার স্বপ্নের ভারতকে রূপ দিচ্ছে, আমিও এই পবিত্র স্থানে তা অনুশীলন করার সুযোগ পেয়েছি। তথ্য সূত্র আরটিভি নিউজ।