News update
  • PM Hands Appointment Letters to 74 July Victims’ Families     |     
  • Special Unit Formed to Recover Illegal Arms, Tk 2 Lakh Reward     |     
  • Eliminate Wastes: Make Life Sustainable     |     
  • Pay Scale Push Sans Funding Plan Alarms Economists     |     
  • Early 2026 Spike In Migrant Deaths At Sea Is Alarming     |     

শ্রমিক কল্যাণ তহবিলে ইউনিলিভারের ৮ কোটি ৬২ লাখ টাকা প্রদান

গ্রীণওয়াচ ডেস্ক জনসম্পদ 2025-08-28, 7:58pm

rfewrewrwe-3cfc8db4d088cc9d5fcb9a2c7a0b8e031756389500.jpg




শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে আইনগত দায়বদ্ধতার অংশ হিসেবে অর্থ প্রদান করেছে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড ও ইউনিলিভার কনজ্যুমার কেয়ার লিমিটেড।

ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড তহবিলে ৮ কোটি ১৭ লাখ ৭৭ হাজার ১০০ টাকা এবং ইউনিলিভার কনজ্যুমার কেয়ার লিমিটেড ৪৪ লাখ ৯৮ হাজার ২০০ টাকা প্রদান করে। সম্প্রতি মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন (অব.) এবং সচিব এ. এইচ. এম. শফিকুজ্জামানের কাছে চেক দুটি হস্তান্তর করা হয়।

ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের পক্ষ থেকে চেক হস্তান্তর করেন সাপ্লাই চেইন ডিরেক্টর রুহুল কুদ্দুস খান, হিউম্যান রিসোর্সেস ডিরেক্টর সৈয়দা দুরদানা কবির, লিগ্যাল ডিরেক্টর ও কোম্পানি সেক্রেটারি এস. ও. এম. রাশেদুল কাইউম এবং কর্পোরেট অ্যাফেয়ার্স, পার্টনারশিপস ও কমিউনিকেশনস ডিরেক্টর শামিমা আক্তার।

এ ছাড়া ইউনিলিভার কনজ্যুমার কেয়ার লিমিটেডের পক্ষে চেক হস্তান্তর করেন ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নাহারুল ইসলাম মোল্লা। অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।