News update
  • Rohingya Crisis: Global Community Urges Long-Term Strategy     |     
  • PM Orders Study on Restoring Universal Stipends for Girls     |     
  • President urges KSA to make hajj more convenient for Bangladeshi pilgrims     |     
  • Second Teesta Bridge: Costly shortcut that heavy vehicles cannot take     |     
  • March in Stockholm for stronger climate action ahead of polls     |     

নবম পে-স্কেল: সর্বোচ্চ বেতন ১ লাখ ৬০ হাজার টাকা করার প্রস্তাব

গ্রীণওয়াচ ডেস্ক জনসম্পদ 2026-01-21, 11:23pm

5t3453453-aa5027080799b2120622de2871326a3f1769016202.jpg




নতুন পে-স্কেলে সরকারি চাকরিজীবীদের সর্বোচ্চ বেতন এক লাখ ৬০ হাজার টাকা এবং সর্বনিম্ন ২০ হাজার টাকা করার প্রস্তাব করতে যাচ্ছে জাতীয় বেতন কমিশন। নবম জাতীয় পে-স্কেল (বেতন কাঠামো) নিয়ে আজ বুধবার (২১ জানুয়ারি) প্রধান উপদেষ্টার কাছে চূড়ান্ত প্রতিবেদন হস্তান্তরের কথা রয়েছে।  

সচিবালয়ে কমিশনের বিশেষ সূত্রে জানা গেছে, বর্তমানে সরকারি চাকরিজীবীদের সর্বনিম্ন বেতন আট হাজার ২৫০ টাকা, যা নতুন স্কেলে ২০ হাজার টাকা করার প্রস্তাব করা হয়েছে। অন্যদিকে সর্বোচ্চ ধাপে বর্তমানে নির্ধারিত বেতন ৭৮ হাজার টাকা, যা বাড়িয়ে এক লাখ ৬০ হাজার টাকা করার প্রস্তাব রয়েছে।

আজ দুপুর সাড়ে ১২টায় সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের পুরনো ভবনের সম্মেলন কক্ষে জাতীয় বেতন কমিশনের সভা অনুষ্ঠিত হয়। জানা গেছে, বেতন কমিশন ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে আংশিকভাবে নতুন বেতন কাঠামো বাস্তবায়নের সুপারিশ করেছে। এটি পুরোপুরি কার্যকর হবে ২০২৬-২৭ অর্থবছরের প্রথম দিন ১ জুলাই থেকে। প্রস্তাবে বেতন বৃদ্ধির সুপারিশ করা হচ্ছে ১০০ থেকে ১৪৭ শতাংশ।

এ ছাড়া প্রস্তাবিত বেতন কাঠামোয় নিচের ধাপে বেতন ও ভাতা তুলনামূলক বেশি বাড়ানোর সুপারিশ করা হয়েছে। তবে কমিশনের সব সুপারিশ হুবহু বাস্তবায়ন করা না-ও হতে পারে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, অন্তর্বর্তী সরকারের প্রণীত প্রস্তাবে সরকারি চাকরিজীবীরা সন্তুষ্ট হবেন।

গত বছরের ২৭ জুলাই সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো প্রণয়নের লক্ষ্যে ২১ সদস্য নিয়ে বেতন কমিশন গঠন করা হয়। সাবেক অর্থ সচিব ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) চেয়ারম্যান জাকির আহমেদ খানকে কমিশনের প্রধান করা হয়। কমিশনকে ছয় মাসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়।