News update
  • Roundtable divided on calling 13th Parliament a milestone      |     
  • ECNEC Approves Nine Projects Worth Tk 36,695 Crore     |     
  • Fitch Revises Bangladesh Outlook to Negative     |     
  • Rooppur NPP Unit-1 completes nuclear fuel loading     |     
  • Remittance surges 56.4% to $1.44 billion in 11 days of May     |     

জর্ডানের আকাবা বন্দরে ক্লোরিন গ্যাস নি:সরণ; নিহত ১৩

গ্রীণওয়াচ ডেস্ক জীবাশ্ম 2022-06-29, 11:26am




জর্ডানের আকাবা বন্দরের ডকসাইডে বিষাক্ত ক্লোরিন গ্যাস নি:সরণে অন্তত ৪ জন এশীয় অভিবাসীসহ ১৩ জন প্রাণ হারিয়েছে। 

সোমবারের দুর্ঘটনায় অসুস্থ হয়ে পড়া ২৫০ জনেরও বেশি লোকের মধ্যে প্রায় ১০০ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

এদের অধিকাংশই ক্লোরিন গ্যাসে প্রভাবে শ্বাস-প্রশ্বাসের সমস্যার জন্য চিকিৎসা নিচ্ছে। 

আকাবার ইসলামিক হাসপাতালের চিকিৎসক ডা. রুবা আআমাউই বলেন, "অসুস্থদের সবাই শ্বাসকষ্টসহ একই ধরনের উপসর্গে ভুগছেন।"

আহতদের একজন ২৫ বছর বয়সী সার কারখানার কর্মচারী আসাদুল্লাহ আল-জাজি বলেন, "আমরা কোনো বিস্ফোরণের শব্দ শুনিনি। আমরা শুধু বিষাক্ত কিছুর গন্ধ পেয়েছি এবং হলুদ ধোঁয়া দেখেছি, তারপর সেখানে লোকজনের দম বন্ধ হয়ে আসছিল।”

স্বরাষ্ট্রমন্ত্রী জেনারেল মাজেন আল-ফারায়া বলেন, মঙ্গলবার বন্দরে স্বাভাবিক অবস্থা ফিরে আসতে শুরু করেছে। 

তরলীকৃত গ্যাসভর্তি একটি ট্যাঙ্ক জাহাজে তোলার সময় সেটি পড়ে গিয়ে বিষ্ফোরণ ঘটলে ক্লোরিন ছড়িয়ে যায়। তথ্য সূত্র বাসস।