News update
  • 8 Killed in Ashulia Garment Factory Fire      |     
  • Apratim Murder Suspects Confessed, Says Home Minister     |     
  • Dhaka's air decorded unhealthy for sensitive groups Sunday morning     |     
  • Meet Earth’s newest wild cat species, the first named in over a century     |     
  • Bus torched in Mymensingh early Sunday     |     

কোথাও স্বল্পচাপ কোথাও বন্ধ, প্রকট গ্যাস সংকটে বিপাকে চালকরা

গ্রীণওয়াচ ডেস্ক জ্বালানী 2026-08-13, 2:23pm

31a50f9a95c6f79b2a0e86d9ffbea6bfdef9fc0334a13e20-7353092e66f385b0ab16ac31f0b9cab11786609383.jpg




রাজধানীর সিএনজি ফিলিং স্টেশনগুলোতে দেখা দিয়েছে তীব্র গ্যাস সংকট। কোথাও ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়েও মিলছে না গ্যাস, কোথাও আবার স্বল্পচাপের কারণে বন্ধ রাখতে হচ্ছে স্টেশন। ফলে বিপাকে যাত্রী-চালক ও পরিবহন খাত সংশ্লিষ্টরা।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) সপ্তাহের শেষ কর্মদিবসে গ্যাস সংকটে কয়েকগুণ ভোগান্তি বেড়েছে। ভোর থেকে রাজধানীর সিএনজি ফিলিং স্টেশনগুলোতে দীর্ঘ লাইনে দাড়িয়ে গ্যাস পাচ্ছেন না চালকরা।

দু-একটি সিএনজি স্টেশনে গ্যাস পাওয়া গেলেও নেই স্বাভাবিক চাপ। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষমাণ থেকে গ্যাস না পেয়ে ক্ষোভ জানান অনেক চালক।

এমন বাস্তবতায় চালকরা প্রশ্ন তোলেন প্রাকৃতিক উৎস থেকে পাওয়া গ্যাসের সরবরাহ দীর্ঘদিন ধরে বন্ধ কেন। এই পরিস্থিতি থেকে রেহাই চান তারা।

এদিকে গ্যাসের চাপ না থাকা এবং সরবরাহ বন্ধ থাকায় রাজধানী জুড়ে বন্ধ রয়েছে অধিকাংশ ফিলিং স্টেশন। পাম্পের সামনে বন্ধ সাইনবোর্ড টানিয়ে অলস সময় পার করছেন বিক্রয়কর্মীরা।

গ্যাসের সংকটের দ্রুত সমাধান না করলে এই সংকট আরও ঘনীভূত হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। অচিরেই সংকট নিরসনে সরকারের সংশ্লিষ্ট মহলকে এগিয়ে আসার তাগিদ তাদের।