News update
  • RMG Unrest Costs 317 Factories $428m in 18 Days: BGMEA     |     
  • Bangladesh Urges India to Begin Ganges Treaty Talks     |     
  • COP31: A Failure of Climate Leadership in a Warming World     |     
  • UN Climate Talks collapse over fossil fuel phaseout, warming limit deadlock     |     
  • Bangladesh Plans Major Changes to Bank Board Rules     |     

নভেম্বর মাসের জন্য জ্বালানি তেলের দাম নির্ধারণ

গ্রীণওয়াচ ডেস্ক জ্বালানী 2026-10-30, 7:22am

img_20261030_072214-b64acfbcc34e8277dab6911c9d024c361793323367.jpg




ভোক্তা পর্যায়ে নভেম্বর মাসের জন্য জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রেখেছে সরকার।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) মন্ত্রণালয় থেকে জারি করা এক পত্রে এ তথ্য জানানো হয়। নির্ধারিত এ দাম ১ নভেম্বর থেকে কার্যকর হবে।

পত্র অনুযায়ী, নভেম্বর মাসে প্রতি লিটার ডিজেল ১৩৫ টাকা, অকটেন ১৬৫ টাকা, পেট্রোল ১৬০ টাকা এবং কেরোসিন ১৫৫ টাকায় বিক্রি হবে।

এরপর অক্টোবর মাসেও জ্বালানি তেলের এ দাম বহাল রাখা হয়। এর আগে গত ২০ সেপ্টেম্বর জ্বালানি তেলের দাম সমন্বয় করে সরকার।

ওই সময় প্রতি লিটার ডিজেলের দাম ১১৫ টাকা থেকে বাড়িয়ে ১৩৫ টাকা, অকটেন ১৪৫ টাকা থেকে বাড়িয়ে ১৬৫ টাকা, পেট্রোল ১৪০ টাকা থেকে বাড়িয়ে ১৬০ টাকা এবং কেরোসিন ১৩৫ টাকা থেকে বাড়িয়ে ১৫৫ টাকা নির্ধারণ করা হয়।