News update
  • Nearly Half of Bangladesh’s Families Are in Debt: BBS     |     
  • Bangladesh Seeks Details on Execution of Two Nationals     |     
  • Former Bangladesh Air Force Chief Arrested in Qatar     |     
  • PM stresses discipline, professionalism, public trust in armed forces     |     

মাতারবাড়ীতে ভিড়েছে কয়লাবোঝাই আরেকটি জাহাজ

গ্রীণওয়াচ ডেক্স জ্বালানী 2023-11-13, 8:33am

resize-350x230x0x0-image-247659-1699808779-86a5788c2f92a66ee5f3e9fa350e35eb1699842781.jpg




কক্সবাজারের মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্রের জন্য ৬৫ হাজার টন কয়লা নিয়ে ভিড়েছে ইন্দোনেশিয়া থেকে আসা আরও একটি কয়লাবোঝাই জাহাজ। এ নিয়ে কেন্দ্রটির জন্য কয়লাবাহী ১১টি জাহাজ এলো।

রোববার (১২ নভেম্বর) এ তথ্যের সত্যতা নিশ্চিত করেন ‘মাতারবাড়ী আল্ট্রা সুপার ক্রিটিক্যাল কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র’ প্রকল্পের পরিচালক আবুল কালাম আজাদ।

তিনি জানান, ১ নভেম্বর ইন্দোনেশিয়ার একটি সমুদ্রবন্দর থেকে ৬৫ হাজার টন কয়লাবাহী এই জাহাজটি মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্রের উদ্দেশ্যে রওনা হয়। জাহাজটি শনিবার রাতে মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্র-সংলগ্ন সাগরে পৌঁছায়। রোববার দুপুরে বিদ্যুৎকেন্দ্রের জেটিতে ভেড়ে। দুপুরের পর জাহাজ থেকে কয়লা নামানো হয়। জাহাজের সমস্ত কয়লা নামাতে সপ্তাহখানেক সময় লাগতে পারে। কেন্দ্রটির জন্য কয়লাবাহী প্রথম জাহাজটি এসেছিল গত ২৫ এপ্রিল।

প্রকল্প পরিচালক জানান, আগে থেকে কেন্দ্রে দুই লাখ টন কয়লা মজুদ রয়েছে। মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্রে ১ হাজার ২০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন দু’টি ইউনিট আছে। এর মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরীক্ষামূলক চালু হওয়া প্রথম ইউনিট বাণিজ্যিকভাবে উৎপাদনের জন্য আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন।

আবুল কালাম আজাদ জানান, কোনো ধরনের ত্রুটি দেখা না দিলে চালু হওয়া প্রথম ইউনিটে দৈনিক পাঁচ হাজার টন কয়লা লাগবে। ত্রুটি দেখা দিলে উৎপাদনে কাঁচামালের চাহিদা কিছুটা বাড়ে। নতুন করে আসা ৬৫ হাজার মেট্রিক টনসহ কেন্দ্রটিতে মজুত কয়লার পরিমাণ ২ লাখ ৬৫ হাজার টন।

সেই হিসাবে বর্তমানে ৫৩ দিনের কয়লা মজুত আছে বলেও জানান এই প্রকল্প পরিচালক। তথ্য সূত্র আরটিভি নিউজ।