News update
  • ADP Implementation Hits Five-Year Low at 1.85%     |     
  • NYC BNP leaders, activists upbeat ahead of Tarique Rahman’s arrival     |     
  • PM off to New York to attend UNGA     |     
  • 8 Killed in Ashulia Garment Factory Fire      |     
  • Apratim Murder Suspects Confessed, Says Home Minister     |     

বাড়ল জ্বালানি তেলের দাম, লিটারে কত?

গ্রীণওয়াচ ডেস্ক জ্বালানী 2025-11-30, 11:25pm

b6d798216df7ade822d3a43a2e717b53a015b1a553fa5754-3f70800df7a192af2840b2a39bec71f21764523516.jpg




ডিসেম্বর মাসের জন্য সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে ২ টাকা বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। যা কার্যকর হবে সোমবার (১ ডিসেম্বর) থেকে।

রোববার (৩০ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।

এতে বলা হয়, বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম হ্রাস বা বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে স্বয়ংক্রিয় পদ্ধতিতে দেশে ভোক্তা পর্যায়ে প্রতিমাসে জ্বালানি তেলের মূল্য নির্ধারণের লক্ষ্যে সংশোধিত প্রাইসিং ফর্মুলার আলোকে আগামী ডিসেম্বর মাসের জন্য তুলনামূলক সাশ্রয়ী দামে জ্বালানি তেল সরবরাহ নিশ্চিত করতে জ্বালানি তেলের দাম পুনর্নির্ধারণ বা সমন্বয় করা হয়েছে।

ডিসেম্বর মাসের জন্য ডিজেলের বিক্রয়মূল্য প্রতি লিটার ১০২ টাকা থেকে ২ টাকা বাড়িয়ে ১০৪ টাকা ও অকটেন ১২২ টাকা থেকে ২ টাকা বাড়িয়ে ১২৪ টাকা পুনর্নির্ধারণ করা হয়েছে।

এছাড়া পেট্রোলের দাম ১১৮ টাকা থেকে ২ টাকা বাড়িয়ে ১২০ টাকা এবং কেরোসিনের দাম ১১৪ টাকা থেকে ২ টাকা বাড়িয়ে ১১৬ টাকা পুনর্নির্ধারণ বা সমন্বয় করা হয়েছে।