News update
  • Biman signs deal with Airbus to acquire 10 jets     |     
  • Bangladesh Inflation Rises to 8.34% in September     |     
  • GDP growth accelerates to 3.68% in FY26     |     
  • Bangladesh eyes over $10b bilateral trade with Indonesia     |     
  • Prioritise Multilateralism to Resolve Iran War Humanitarian Crisis     |     

সারাবছর কর রিটার্ন করা যাবে: এনবিআর চেয়ারম্যান

গ্রীণওয়াচ ডেস্ক ট্যাক্স 2026-03-31, 2:09pm

t5y5e44654634534-bccc2f54e5c264e9ce093d2cf5fe34971774944554.jpg




আগামী অর্থবছর থেকে সারাবছর রিটার্ন জমা দেওয়ার সুবিধা রাখা হবে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান। তবে বছরের প্রথম প্রান্তিকে রিটার্ন জমা দিলে কর প্রণোদনা দেয়া হবে।

মঙ্গলবার (৩১ মার্চ) অংশীজনদের সঙ্গে এনবিআরের প্রাক-বাজেট আলোচনায় তিনি এ তথ্য জানান।

এনবিআর চেয়ারম্যান বলেন, চলতি বছরে কর আদায়ের লক্ষ্য বিগত সব সময়ের চেয়ে বেশি পূরণ হবে। কর অব্যাহতি অনেক বেশি; যে কারণে রাজস্ব আয় কমছে। ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে কর অব্যাহতি কমানো হবে।

করের হার না বাড়িয়ে আওতা বাড়ানো হবে জানিয়ে তিনি আরও বলেন, ট্যাক্স লিকেজ বন্ধ করতে উদ্যোগ নেওয়া হয়েছে। সুশাসন নিশ্চিত করতে সৎ কর্মকর্তাদের উৎসাহিত করা হচ্ছে। গোয়েন্দা কার্যক্রম বেগবান করে কর ফাঁকিবাজদের চিহ্নিত করা হচ্ছে।

এ সময় বিজ্ঞাপন আয়ে বিদ্যমান ১৫ শতাংশ উৎসে কর ও আগাম কর কমানো এবং নিউজপ্রিন্ট আমদানিতে বিদ্যমান ১৫ শতাংশ কর সম্পূর্ণ অব্যাহতির দাবি জানিয়েছে সংবাদপত্র মালিকদের সংগঠন নোয়াব।