News update
  • Bangladesh Heads to First Gen Z-Driven Competitive Poll     |     
  • EC Lifts Mobile Phone Ban, Bars Photos Inside Booths     |     
  • Youth participation vital to BD’s democratic future: C’wealth Group     |     
  • Stocks retreat on week’s first trading day as turnover drops     |     
  • Free education for girls up to honours if BNP wins: Zubaida Rahman     |     

রিটার্ন জমার সময় বাড়লো দুই মাস

গ্রীণওয়াচ ডেক্স ট্যাক্স 2023-11-29, 10:34pm

image-116268-1701259228-7638b3d4164b2599a730f5c4d1ba21c21701275685.jpg




ব্যক্তিশ্রেণির করদাতাদের বার্ষিক আয়কর বিবরণী বা রিটার্ন দাখিলের সময় দুই মাস বাড়ানো হয়েছে। ২০২৪ সালের ৩১ জানুয়ারি পর্যন্ত রিটার্ন জমা দিতে পারবেন ব্যক্তি করদাতারা।

আর কোম্পানি করদাতাদের জন্য রিটার্ন জমার সময় বাড়িয়ে ২০২৪ সালের ২৮ ফেব্রুয়ারি করা হয়েছে।

বুধবার রাজস্ব বোর্ডের দ্বিতীয় সচিব মো. মহিদুল ইসলাম চৌধুরী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে সময় বাড়ানোর কথা জানানো হয়েছে। এতে উল্লেখ করা হয়, জনস্বার্থে ২০২৩-২৪ করবর্ষের রিটার্ন দাখিলের সময়সীমা বাড়ানো হয়েছে।   

নিয়ম অনুসারে, ব্যক্তিশ্রেণির করদাতাদের ৩০ নভেম্বর রিটার্ন জমা দেওয়ার শেষ দিন ছিল। আর কোম্পানি করদাতাদের জন্য রিটার্ন জমার নির্ধারিত সময় ছিল ২০২৪ সালের ১৫ জানুয়ারি। এই দুই ক্ষেত্রেই সময় বাড়ানো হয়েছে।

গত সপ্তাহে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই) রিটার্ন জমার সময় ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানোর আবেদন করে। এছাড়া চট্টগ্রাম চেম্বার ও ঢাকা ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশন রিটার্ন জমা দেওয়ার সময়সীমা দুই মাস বাড়ানোর দাবি জানিয়েছিল। তথ্য সূত্র বাসস।