News update
  • 'Lion fish' caught in fishing nets in Bay of Bengal     |     
  • PM backs Army modernisation, expects higher global standing     |     
  • Rare ‘Lynd Surgeonfish’ caught in fishing nets in Bay of Bengal     |     
  • 51 dead in Flood, landslides; over 1,000 shelters open in 7 dists     |     
  • JS recalls Jamiruddin Sircar's illustrious career, pays tribute     |     

পাকিস্তানে বাস খাদে পড়ে নিহত ৪১

গ্রীণওয়াচ ডেস্ক দূর্ঘটনা 2023-01-29, 2:02pm

resize-350x230x0x0-image-209516-1674977311-b4a3fc9df59070078729790d4cfc61401674979338.jpg




পাকিস্তানের বেলুচিস্তানে যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ৪১ জনের মৃত্যু হয়েছে। আহতের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ার মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে।

রোববার (২৯ জানুয়ারি) সকালে বেলুচিস্তানের লাসবেলায় এ ঘটনা ঘটে।

পাকিস্তানি সংবাদমাধ্যম ডন জানিয়েছে, ৪৮ জন যাত্রী নিয়ে বাসটি কোয়েটা থেকে করাচি যাচ্ছিল। কিন্তু দ্রুতগতির কারণে লাসবেলার কাছে ইউটার্ন নেওয়ার সময় একটি ব্রিজের পিলারে ধাক্কা লেগে বাসটি খাদে পড়ে আগুন ধরে যায়।

দুর্ঘটনার পর নারী ও শিশুসহ তিনজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। আহতদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। নিহতের সংখ্যা বাড়তে পারে।

এদিকে লাশগুলো শনাক্ত করতে না পারায় ডিএনএ পরীক্ষা করা হবে বলে জানান লাসবেলার সহকারী কমিশনার হামজা আঞ্জুম। তথ্য সূত্র আরটিভি নিউজ।