News update
  • Dhaka Ranks Fifth Among World’s Most Polluted Cities on Tuesday      |     
  • Protests Disrupt Production at 681 Factories Across Bangladesh     |     
  • LPG Price Hike Fuels Fears of Tk 2,500 Cylinder Cost     |     
  • Consumers face fresh burden as 12kg LPG cylinder price rises to Tk 2,060     |     
  • Cabinet Approves 29 Public Holidays for Bangladesh in 2027     |     

ফ্লাইওভার থেকে বাস ছিটকে নিচে পড়ে নিহত ২১

গ্রীণওয়াচ ডেস্ক দূর্ঘটনা 2023-10-04, 8:52am

resize-350x230x0x0-image-242287-1696387654-1-aad85bc6712e85701f8629504811e2d41696387932.jpg




ইতালিতে ফ্লাইওভার থেকে পর্যটকবাহী বাস ছিটকে নিচে পড়ে গিয়ে ২১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৮ জন। নিহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে।

বুধবার (৪ অক্টোবর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় রাত পৌনে আটটার দিকে ভেনিসের কাছে একটি ফ্লাইওভারের ব্যারিয়ার ভেঙে পর্যটকবাহী ওই বাসটি নিচে পড়ে যায়। বাসটি ছিটকে নিচে পড়ার পর সেটিতে আগুন ধরে যায়। এতেই প্রাণহানির ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে পাঁচজন ইউক্রেনীয়, একজন জার্মান এবং ইতালীয় গাড়িচালক রয়েছেন বলে জানিয়েছেন সিটি প্রিফেক্ট মিশেল ডি বারি। এ ছাড়া দুর্ঘটনায় যে ১৮ জন আহত হয়েছেন তাদের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর। এর ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করেছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও পিয়ান্তেডোসি।

এদিকে ফ্লাইওভার থেকে পর্যটকবাহী বাস পড়ে প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। সূত্র আরটিভি নিউজ।